ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে ৩৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা ঠাকুরগাঁওয়ে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন পঞ্চগড় হাসপাতালের বেডে শি/শুকে ধ/র্ষ/ণচেষ্টার অভিযোগ, চিকিৎসাধীন রোগীকে গ্রেপ্তার সিংড়ায় ৭ মাসের গর্ভবতী স্ত্রীকে কু’পিয়ে হ/ত্যার অভিযোগ, স্বামী আটক মান্দায় এতিমখানার উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা সামান্য বৃষ্টিতেই ধস, গোদাগাড়ীর সরমংলা ইকো পার্কের ওয়াকওয়ে নিয়ে প্রশ্ন তিন দফা দাবিতে আন্দোলনে রাজশাহী চিনিকল শ্রমিকরা, শুরু ফটক সভা বরেন্দ্রকে স্মার্ট কৃষি অঞ্চলে গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান বিএমডিএ চেয়ারম্যানের উত্তরাঞ্চলে প্রথমবার শিশুদের জন্মগত হৃদরোগ শনাক্তে বিশেষ উদ্যোগ, রাজশাহীতে তিন দিন বিনামূল্যে স্ক্রিনিং বাগাতিপাড়ায় শিক্ষার্থীদের মাঝে এসএসএসের ১,২৫০টি গাছের চারা বিতরণ

পঞ্চগড়ের চুতুদেশীয় বাংলাবান্ধা স্থলবন্দরে ১০ দিন পর বাণিজ্য শুরু

মোঃ কামরুল ইসলাম কামু, পঞ্চগড়ঃ
  • আপডেট সময় : ০২:৪৮:০৬ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫ ২৮২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ের চুতুদেশীয় বাংলাবান্ধা স্থলবন্দরে ১০ দিন পর বাণিজ্য শুরু

পঞ্চগড়ের চুতুদেশীয় বাংলাবান্ধা স্থলবন্দর ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকার পর রবিবার (১৫ জুন) সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। তবে এসময় ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল। রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের আহ্বায়ক রেজাউল করিম শাহীন।

রেজাউল করিম শাহীন জানান, ঈদুল আজহা উপলক্ষে গত ৫ জুন (বৃহস্পতিবার) থেকে ১৪ জুন (শনিবার) পর্যন্ত ১০ দিন বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। ১৫ জুন রবিবার থেকে সেই কার্যক্রম যথারীতি চালু হয়েছে। ফলে বন্দরটিতে প্রাণচাঞ্চল্য ফিরে পেয়েছে। তিনি আরো জানান, বাংলা বাংলাবান্ধা কাস্টমস-আমদানি রপ্তানিকারক গ্রুপ, ভারত, নেপাল ও ভুটানের কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়াডিং এজেন্টসহ আমদানি-রপ্তানি কার্যক্রমে সংশ্লিষ্টদের চিঠি মারফতে ইতোমধ্যে জানানো হয়।

বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেড এর ব্যবস্থাপক আবুল কালাম আজাদ বলেন, ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে ওই ১০ দিন স্থলবন্দরের কার্যক্রম বন্ধ ছিল। রবিবার সকাল থেকে চার দেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে।

বাণিজ্য বন্ধ থাকলেও বৈধ পাসপোর্টধারীদের পারাপার স্বাভাবিক ছিল বলে জানান বাংলাবান্ধা স্থলবন্দরের ওসি ইমিগ্রেশন ফিরোজ কবীর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ের চুতুদেশীয় বাংলাবান্ধা স্থলবন্দরে ১০ দিন পর বাণিজ্য শুরু

আপডেট সময় : ০২:৪৮:০৬ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫