সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে র্যাবের অভিযানে মদসহ নাছির গ্রেফতার
মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ
- আপডেট সময় : ০২:৩৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫ ২৭৩ বার পড়া হয়েছে

নালিতাবাড়ীতে র্যাবের অভিযানে মদসহ নাছির গ্রেফতার
শেরপুরের নালিতাবাড়ীতে আমদানি নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৭৩৬ বোতল মদ সহ মাদক কারবারি মো.নাছির মিয়া (৪২)কে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার (২৩ মে) উপজেলার পোড়াগাঁও এলাকা থেকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত নাছির মিয়া উপজেলার মানিক চাঁনপাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে,গোপনে সংবাদ পেয়ে র্যাবের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে উপজেলার পোড়াগাঁও এলাকা থেকে আমদানি নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৭৩৬ বোতল মদ সহ মাদক কারবারি মো.নাছির মিয়াকে গ্রেফতার করে।
উদ্ধারকৃত মদের আনুমানিক বাজার মূল্য ২৩ লাখ ৮৬ হাজার টাকা।গ্রেফতারকৃত নাছির মিয়াকে পরবর্তী শুক্রবার দুপুরে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করেন।


















