ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে বাবার গলায় করাত ধরে হত্যাচেষ্টা, ছেলের এক বছরের কারাদণ্ড গোদাগাড়ীতে পরিবেশ দূষণের দায়ে নাবা পোল্ট্রি ফার্মকে ৪ লাখ টাকা জরিমানা রাণীশংকৈলে কিশোরী অপহরণের অভিযোগ, মামলা না নেওয়ার অভিযোগে এসপির দ্বারস্থ পরিবার তেঁতুলিয়ায় জুয়ার আসরে অভিযান, ইউপি সদস্যসহ তিন জুয়াড়ি আটক রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রি, প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক, গুজবে কান না দেওয়ার আহ্বান রাজশাহীতে অনুমোদনহীন বিদেশি চকলেট-লজেন্স বিক্রি, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা বাগাতিপাড়ায় হত্যা-ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড মহাসড়কে দুর্ঘটনা ও যানজট নিরসনে পবা হাইওয়ে থানা-সওজের যৌথ অভিযান সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাউয়েটে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদ্বোধন

পবায় গভীর নলকূপ জোরপূর্বক দখলের অভিযোগ

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৮:০৮:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫ ২৭২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবায় গভীর নলকূপ জোরপূর্বক দখলের অভিযোগ

রাজশাহীর পবায় বিএমডিএ এর নিয়োগ প্রাপ্ত হয়েও নওহাটার বরইকুড়ি-২ গভীর নলকূপ চালাতে পারচ্ছেন না অপারেটর জুলেখা খাতুন বিউটি। জোর করে সেটির অপারেটরের দায়িত্ব পালন করার অভিযোগ উঠেছে উপজেলার বাগসারা গ্রামের মুন্তাজ আলীর ছেলে সোহেল রানার বিরুদ্ধে। এবিষয়ে নিয়োগপ্রাপ্ত অপারেটর জুলেখা খাতুন বিউটি পবা উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগের পরে তিনি অপারেটরের দায়িত্ব ফিরে পাননি। এ ঘটনায় যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা।

এলাকায় সরেজমিনে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, ওই গভীর গভীর নলকুপটি নিয়োগপ্রাপ্ত অপারেটর জুলেখা খাতুন বিউটির নামীয় জমি বরইকুড়ি জেএল নং ৯৯, দাগ নং ২ স্থাপন করা হয়। ১৯৯৪ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত বিউটির মা অপারেটরের দায়িত্ব পালন করেন। ২০০৪ সাল হতে বিউটি নিষ্ঠার সাথে অপারেটরের দায়িত্ব পালন করে আসছেন। ২০২৪ সালের ৩০ ডিসেম্বর পুনরায় নবায়ন করে চলতি বছরের ২৭ ফেব্রুয়ারী কর্তৃপক্ষ তাকে অপারেটর হিসেবে নিয়োগপত্রও দেন। কিন্তু সোহেল রানা জোর করে গভীর নলকূপের ঘরে প্রথমে তালা দেন। এরপর থেকে সোহেল রানা জোর করে অবৈধভাবে অপাটরের দায়িত্ব নিয়ে গভীর নলকূপটি পরিচালনা করছেন।

সোহেল রানার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, গভীর নলকূপের অপারেটর হিসেবে তিনজন পরীক্ষা দিয়েছিলাম। নিয়োগ পেয়েছেন জুলেখা খাতুন বিউটি। কেন আপনি গভীর নলকূপটি পরিচালনা করছেন জানতে চাইলে তিনি বলেন, স্থানীয় বিএনপির ও জামায়াতে নেতাকর্মীদের সহযোগিতার আমি দায়িত্ব পালন করছি।

পবা উপজেলা বিএমডিএ সহকারী প্রকৌশলী মো: জামিনুর রহমান জানান, বরইকুড়ি-২ ডিপ অপারেটর হিসেবে জুলেখা খাতুন বিউটি এক বছরের জন্য নিয়োগপ্রাপ্ত। কিন্তু দায়িত্ব পালন করছেন সোহেল রানা নামে একজন। বিষয়টি নিয়ে ঊধ্বর্তন কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে। আশা করছি বিষয়টি দ্রুত সমাধান হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পবায় গভীর নলকূপ জোরপূর্বক দখলের অভিযোগ

আপডেট সময় : ০৮:০৮:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫