ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ

রাজশাহীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজে ধাক্কা, দুই স্কুল শিক্ষার্থী নিহত

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৮:৩১:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫ ৪৪৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজে ধাক্কা, দুই স্কুল শিক্ষার্থী নিহত

রাজশাহীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজে ধাক্কা লেগে নাহিয়ান হাসান ও পিয়াসুর রহমান পিয়াস নামের ১৭ বছর বয়সী দুই স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। শনিবার (১৭ মে) সন্ধ্যায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নাহিয়ান হাসান নগরীর চকপাড়া এলাকার আজিজুর রহমানের ছেলে এবং পিয়াসুর রহমান পিয়াস মেহেরচণ্ডি উত্তরপাড়া মহল্লার পিয়ারুল ইসলামের ছেলে। তারা দুজনেই রাজশাহীর খড়খড়ি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল বলে জানা গেছে।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল পুলিশ বক্স দুজনের পরিচয় নিশ্চিত করে বলেন, সন্ধ্যার পর দুজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে লাশ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়।

স্থানীয়দের বরাত দিয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার সন্ধ্যার দিকে দ্রুতগতিতে একটি মোটরসাইকেল রুয়েট এলাকায় ওভারব্রিজ থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলের দুই আরোহী নাহিয়ান ও পিয়াস গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আইনি প্রক্রিয়া শেষে লাশ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান মতিহার থানার ওসি আব্দুল মালেক।

May 18, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজে ধাক্কা, দুই স্কুল শিক্ষার্থী নিহত

আপডেট সময় : ০৮:৩১:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫