ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে চারজনের তিন মাসের কারাদণ্ড সিংড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাজমিস্ত্রি নিহত, আহত ১ লালপুরে বিয়ের অনুষ্ঠানে পরিবার, নিজ বাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার রাণীশংকৈলে নারীসহ দুইজনকে মাদক মামলায় কারাদণ্ড উন্নয়ন প্রশ্নে কারও রক্তচক্ষুকে ভয় করি না- লালপুরে নারী এমপি তুলি তেঁতুলিয়ায় সেতুর দাবিতে মানববন্ধন, দুর্ভোগে ৫ গ্রামের ১৫ হাজার কৃষক পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নারি নিহত, দুই কিশোর আহত লালপুরে ১১ ইয়াবা ট্যাবলেটসহ জয় আটক নলডাঙ্গায় গাঁজার গাছসহ এক ব্যক্তি গ্রেপ্তার, পলাতক ভাই ঝিনাইগাতীতে ৪৯০ ট্যাপেন্টাডল ও দুই মোবাইল ফোন জব্দ

রাজশাহীতে ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী আম সংগ্রহ শুরু

এম এম মামুন, রাজশাহীঃ
  • আপডেট সময় : ১০:১০:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫ ২৮৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী আম সংগ্রহ শুরু

রাজশাহীতে ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী চলতি মৌসুমে গাছ থেকে আম সংগ্রহ ও বাজারজাতকরণ শুরু করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) থেকে রাজশাহীতে গুটি জাতের আম নামাতে শুরু করেছেন চাষি ও ব্যবসায়ীরা। মৌসুমের শুরুতে ১৩০০ থেকে ১৫০০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে গুটি জাতের আম। আমচাষী ও ব্যবসায়ীরা আশা করছেন, এবার তারা বেশ ভালো দাম পাবেন।

ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী, এবার গোপালভোগ আম সংগ্রহ করা যাবে ২২ মে থেকে। লকনা বা লক্ষণভোগ ও রানীপছন্দ আম পাড়া যাবে ২৫ মে থেকে। এছাড়াও হিমসাগর ও খিরসাপাত ৩০ মে, ল্যাংড়া আম বা ব্যানানা ম্যাংগো ১০ জুন, আম্রপালী বা ফজলি আম ১৫ জুন নামানোর সময় নির্ধারণ করা হয়েছে। আর বারি-৪ আম ৫ জুলাই, আশ্বিনা আম ১০ জুলাই ও গৌড়মতি ১৫ জুলাই থেকে নামাতে পারবেন বাগান মালিকরা। এছাড়া কাটিমন ও বারি আম-১১ জাতের সারা বছর পাড়া যাবে।

কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, এ বছর রাজশাহী জেলায় আম চাষ হয়েছে ১৯ হাজার ৬০৩ হেক্টর জমিতে। আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ৬০ হাজার ৬ মেট্রিক টন। তবে গত মৌসুমে রাজশাহী জেলায় আমের আবাদ হয়েছিল ১৯ হাজারের ৬০২ হেক্টর জমিতে।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, প্রথম দিনে বেশ কিছু গাছ থেকে আম নামাতে শুরু করেছেন চাষী ও ব্যবসায়ীরা। দেশি গুটি জাতের আম দিয়ে তারা এবারের আম সংগ্রহ শুরু করেছেন।

আম চাষি আনোয়ার হোসেন বলেন, প্রথম দিনে আম নামিয়েছেন। এবার সাড়ে ৪ বিঘার একটি বাগান তিনি লিজ নিয়েছেন। এই বাগানে দুটি গুটি জাতের আম গাছ আছে। সেই দুটি গাছের আম বৃহস্পতিবার সকালে তিনি নামাতে শুরু করেছেন। প্রথম দিনে বাগানেই বেশ ভালো সাড়া পাওয়া গেছে। ১৩০০ থেকে ১৫০০ টাকা মণ আকার ভেদে বিক্রি হচ্ছে। তিনি আরও বলেন, এবার আমের ফলন বেশ ভালো। যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না আসে তাহলে বেশ ভালো লাভবান হবেন তিনি।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক উম্মে সালমা বলেন, বৃহস্পতিবার থেকে রাজশাহীর আম বাজারজাত শুরু হয়েছে। চাষিরাও আম নামাতে পারবেন। তবে কেবল গুটি জাতের আম নামাতে পারবেন। এবার বেশ ভালো আমের ফলন হয়েছে। যা লক্ষ্যমাত্রা মাত্র আছে তাতে এবার রাজশাহীর আম থেকে চাষিরা ১৫০০ থেকে ১৬০০ কোটি টাকা আয় করবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী আম সংগ্রহ শুরু

আপডেট সময় : ১০:১০:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫