ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ

শেরপুর-৩ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী এরশাদ আলম জর্জ

শেরপুর থেকে মোহাম্মদ দুদু মল্লিক:
  • আপডেট সময় : ১০:০৫:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫ ৫০০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুর-৩ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী এরশাদ আলম জর্জ

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনয়ন প্রত্যাশা করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-৪ ঢাকা এর সরকারি আইন কর্মকর্তা (পিপি) এডভোকেট এরশাদ আলম জর্জ। তিনি দলীয় মনোনয়ন পেতে ইতিমধ্যে প্রত্যন্ত গ্রাম থেকে গ্রামান্তরে প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাওয়ার পাশাপাশি কেন্দ্রে জোরালো ভাবে লবিং চালাচ্ছেন বলে খবর পাওয়া গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী এরশাদ আলম জর্জ ছাত্র জীবনে শ্রীবরদী কলেজ শাখার ছাত্র দলের সদস্য ছিলেন। পরবর্তীতে শ্রীবরদী উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক, সেন্ট্রাল ল কলেজ, বিজয় নগর ঢাকার সদস্য সচিব, জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, ২০১২-২০১৩ অর্থ বছরের (সোহেল+সপু+বাবু) কমিটি আইনজীবী সমিতির অফিস সেক্রেটারি, স্বেচ্ছাসেবক দল, কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের আন্তর্জাতিক সম্পাদক পদে দ্বায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক, বিএনপি’র চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের অন্যতম আইনজীবী। সেইসাথে তিনি বর্তমানে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-৪, ঢাকা এর সরকারি আইন কর্মকর্তা হিসেবে কর্মরত।

ক্লিন ইমেজ হিসেবে খ্যতনামা আইনজীবী এরশাদ আলম জর্জ দৈনিক বাংলাভূমি পত্রিকার সাংবাদিক কে দেয়া এক সাক্ষাতকারে জানান, শেরপুর-৩ আসনটি স্বাধীনতার পরবর্তীতে যতটুকু উন্নয়ন হওয়ার কথা ছিলো, সেই অনুপাতে কাংক্ষিত লক্ষ অর্জিত হয়নি। যখন যে ক্ষমতা পেয়েছে, এলাকার উন্নয়নের নামে তখন সে নিজের ও তার স্বজনদের অবস্থার পরিবর্তন করেছেন। পিছিয়ে পড়া এই আসনটি সবসময় পিছিয়েই রয়েছে। দুটি উপজেলাতেই কাংখিত তেমন কোন উন্নয়ন হয়নি।

তিনি আরো জানান,আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র চেয়ারপার্সন,দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহোদয় আমাকে যদি শেরপুর-৩ আসনের জন্য মনোনিত করেন, তাহলে আমি শতভাগ নিশ্চয়তা দিচ্ছি, দুই উপজেলার সর্বস্তরের জনসাধারণকে সাথে নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়ে এই আসনটি উপহার দেয়া সহ শেরপুর-৩ আসনকে একটি মডেল আসন হিসেবে দাড় করাবো। যাহা স্বাধীনতার ৫৪ বছরধরে এই আসনের আপামর জনসাধারণ স্বপ্ন দেখে আসছেন।

May 5, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শেরপুর-৩ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী এরশাদ আলম জর্জ

আপডেট সময় : ১০:০৫:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫