ঢাকা ১২:৪০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেবীগঞ্জে ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার, হ/ত্যা মামলায় যুবক গ্রেপ্তার পঞ্চগড়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১১০০ গাছের চারা রোপণ ও বিতরণ রাণীশংকৈলে ১০০ পিস ইয়াবাসহ একজন আটক দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রতিমন্ত্রী আজাদের বিছানাই ১০ বছরের ঠিকানা, অন্ধকার ঘরে অসহায় ঝমেলার দিন কাটে ঝিনাইগাতী সীমান্তে ৯৬ বোতল ভারতীয় মদ জব্দ রাণীশংকৈলে পানিতে ডুবে শিশুর মৃত্যু, গ্যাস ট্যাবলেট সেবনে যুবকের মৃত্যু আগুনে ঝলসে ঢাকার বার্ন ইউনিটে ১৬ দিন, চিকিৎসা ব্যয়ে দিশেহারা সাব্বিরের পরিবার লালপুরে বিষপানের ৪ দিন পর চিকিৎসাধীন অবস্থায় সুনিল কর্মকারের মৃত্যু নাটোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ঢাকায় ট্রেনের ভিডিও করার সময় ট্রেনে কাটা পড়ে রাজশাহী কলেজ শিক্ষার্থীর মৃত্যু

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৮:২৬:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫ ৭০৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকায় ট্রেনের ভিডিও করার সময় ট্রেনে কাটা পড়ে রাজশাহী কলেজ শিক্ষার্থীর মৃত্যু

ঢাকায় ট্রেনের ভিডিও করার সময় অন্য একটি ট্রেনে কাটা পড়ে রাজশাহী কলেজের শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ রাফিদ’র মৃত্যু হয়েছে। রেললাইনে শুক্রবার (২ মে) বিকাল পৌনে ৫টার দিকে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় রেল লাইনে দাঁড়িয়ে এক ট্রেনের ভিডিও করার সময় উল্টো দিক থেকে আসা আরেক ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।

জানা গেছে, নিহত শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ রাফিদ রাজশাহী কলেজ বাংলা বিভাগের স্নাতকের শিক্ষার্থী ছিলেন। তিনি ঢাকার খিলক্ষেতে তার এক খালার বাসায় বেড়াতে গিয়েছিলেন।

রাফিদের খালাতো ভাই ও ঢাকার কুর্মিটোলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী মুস্তাফিজুর রহমান ঘটনার সময় উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘রাফিদ টঙ্গী থেকে কমলপুরগামী একটি ট্রেনের ভিডিও মোবাইলে ধারণ করছিলেন। এমন সময় অন্য লাইনে ঢাকা থেকে ছেড়ে আসা আরেক ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মুস্তাফিজুর রহমান আরো বলেন, ভাইয়া আমাকে বলেছিলেন ভিডিও করার সময় ট্রেন আসে কিনা খেয়াল রাখতে। উনি ভিডিও করার সময় ট্রেন চলে আসল। আমি ভাইয়াকে চিল্লাইয়া বলছিলাম ট্রেন আসতেছে। কিন্তু সে শুনতে পায়নি। এরপর ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলে তিনি মারা যান।

রাজশাহী কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোস্তাফিজুর রহমান বলেন, ইসতিয়াক খুব ভালো ও শান্ত ছেলে ছিল। তার আচরণ খুব সুন্দর ছিল। শিক্ষককে সব সময় শ্রদ্ধা করতো। তার ছবি তোলার শখ ছিল এবং খুব সুন্দর ছবি তুলতে পারতো। তার চলে যাওয়া আমাদের মেনে নেওয়া কষ্টকর। তার এই মৃত্যুতে আমরা শোকাহত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঢাকায় ট্রেনের ভিডিও করার সময় ট্রেনে কাটা পড়ে রাজশাহী কলেজ শিক্ষার্থীর মৃত্যু

আপডেট সময় : ০৮:২৬:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫