ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরে পূর্ণভবা নদীতে নৌকা ডুবে কৃষকের মৃত্যু রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সরঞ্জাম সরবরাহে অনিয়মের অভিযোগ বাউয়েটে সাইবার নিরাপত্তা ও ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে সেমিনার অনুষ্ঠিত সাজেকের সমস্যা সমাধানে সম্মিলিতভাবে কাজ করতে হবে- এমপি ওয়াদুদ ভূঁইয়া নলডাঙ্গায় শ্যালো ইঞ্জিনচালিত পাটবোঝাই ভটভোটির চাপায় নারী নিহত, চালক আটক মান্দায় বিএনপি প্রার্থী নাজুর সমর্থনে আলোচনা সভা ও দোয়া মাহফিল রাণীশংকৈলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজছাত্রীর মৃত্যু নলডাঙ্গায় হলফনামার মাধ্যমে মেয়েকে ত্যাজ্য ঘোষণার দাবি বাবার নলডাঙ্গার হালতী বিলে ৭০টি চায়না রিং জাল ধ্বংস, শামুক অবমুক্ত পঞ্চগড়ে কমেছে গরম, তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৭ ডিগ্রি

রাজশাহীতে হেফাজতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৪:২৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ ২৬২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে হেফাজতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশের রাজশাহী মহানগর ও জেলা শাখা। শুক্রবার (২৫ এপ্রিল) জুমার নামাজের পর ‘বাঁচাও ঈমান, বাঁচাও দেশ’ এই শ্লোগানে নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট থেকে মিছিল শুরু হয়ে সোনাদিঘী মোড় ও কুমারপাড়া হয়ে আবারও জিরোপয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ।

সমাবেশ থেকে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবিত সুপারিশকে ‘ইসলামবিরোধী’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানানো হয়। বক্তারা বলেন, গত ১৯ এপ্রিল কমিশন একটি সুপারিশপত্র প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে। এতে সব ধর্মের নারীদের জন্য বিয়ে, তালাক, উত্তরাধিকার ও ভরণপোষণে সমান অধিকার নিশ্চিত করতে ‘অভিন্ন পারিবারিক আইন’ প্রণয়নের পরামর্শ দেওয়া হয়েছে, যা সরাসরি কুরআন-সুন্নাহর বিধানের পরিপন্থী।

বক্তারা অভিযোগ করেন, সুপারিশপত্রে থাকা বিষয়গুলো ইসলামের মৌলিক বিধানের সঙ্গে সাংঘর্ষিক। এর মাধ্যমে সংবিধানের ২ ও ১২ ধারায় উল্লেখিত ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ নীতির অবক্ষয় ঘটিয়ে ধর্মনিরপেক্ষতার নামে বহুত্ববাদ চাপিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে।

বক্তারা অভিযোগ করেন, এই সুপারিশগুলো কুরআন ও সুন্নাহর বিরুদ্ধে এবং ধর্মীয় বিশ্বাসে আঘাত হানে। অতীতেও এমন প্রচেষ্টা হয়েছিল, কিন্তু ধর্মপ্রাণ মানুষের প্রতিবাদে তা আটকে গিয়েছিল। সমাবেশ থেকে নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ধর্মীয় মূল্যবোধের বিরুদ্ধে কোনো আইন পাশ করতে গেলে তীব্র গণআন্দোলন গড়ে তোলা হবে। হেফাজতের পক্ষ থেকে নারী বিষয়ক সংস্কার কমিশন ও তাদের ‘ইসলামবিরোধী’ প্রতিবেদন বাতিল করার দাবি জানানো হয়। এছাড়া সংবিধানে ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন, পূর্ববর্তী সরকারের আমলে দায়েরকৃত ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবি জানানো হয়। এছাড়া ফিলিস্তিন ও ভারতের মুসলিমদের ওপর নির্যাতনের প্রতিবাদ জানানো হয় সমাবেশ থেকে।

সমাবেশে হেফাজতে ইসলামের রাজশাহী মহানগর শাখার সভাপতি মুফতি নুর মুহাম্মদ হাফি, জেলা শাখার সহসভাপতি মুফতি আবু তাহের, মহানগরের সহসভাপতি জাকারিয়া হাবিব, জেলার সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ইমরান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মুফতি আতিকুর রহমান, মহানগরের সদস্য হাফেজ ইসমাইল হোসেন মাহমুদি উপস্থিত ছিলেন।

April 25, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে হেফাজতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আপডেট সময় : ০৪:২৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫