ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ

রাণীনগরে চার মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড

মনোরঞ্জন চন্দ্র, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:৫২:৫৭ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫ ৩১৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীনগরে চার মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড

নওগাঁর রাণীনগরে চারজন মাদকসেবীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। শনিবার রাত ১১টার দিকে উপজেলার কাশিমপুর ডাঙ্গাপাড়া গ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে এই কারাদণ্ড প্রদান করেন রাণীনগরের এসিল্যান্ড নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ নওশাদ হাসান।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার কাশিমপুর গ্রামের মৃত শাহাদত আলীর ছেলে মো. হেলাল (৫০), মৃত আবুল হোসেনের ছেলে আসাদুল (৪০), আব্দুর রহমানের ছেলে আব্দুর রাজ্জাক (৩৮) ও ইয়াকুবের ছেলে মো. হোসেন (৩২)।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাণীনগরের এসিল্যান্ড শেখ নওশাদ হাসান জানান, উপজেলার কাশিমপুর ডাঙ্গাপাড়া গ্রামে একটি বাড়িতে কয়েকজন মাদকসেবী মাদক সেবন করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১১টার দিকে থানা পুলিশকে সঙ্গে নিয়ে সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করি। অভিযানে ওই বাড়িতে চারজন মাদকসেবাীকে মাদক সেবনের সময় আটক করা হয়। মাদক সেবনের অপরাধে তাদের চারজনকে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, কারাদণ্ডপ্রাপ্ত চার মাদকসেবীকে রাতেই জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

April 20, 2025
রাণীনগরে চার মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড
বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীনগরে চার মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড

আপডেট সময় : ০২:৫২:৫৭ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫