ঢাকা ১০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা

অসময়ের বৃষ্টিতে পঞ্চগড়ে কৃষকদের মাথায় হাত

উমর ফারুক, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:০৬:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ ২৮৩ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অসময়ের বৃষ্টিতে পঞ্চগড়ে কৃষকদের মাথায় হাত

চলতি বছরে আবহাওয়া অনুকূলে থাকায় এবং চাষিদের অক্লান্ত পরিশ্রমে পঞ্চগড়ে মরিচের আবাদ খুব ভালো হয়েছে। তবে কয়েকদিন আগের টানা দুই দিনের বৃষ্টিতে যেন দুঃস্বপ্ন হয়ে আসে কৃষকের ঘরে। সম্প্রতি বৃষ্টির প্রভাবে মরিচ খেতে পানি জমে থাকায় মরিচ ও টমেটো চাষিরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। যদিও তারা জানিয়েছেন, এ বছর টমেটো ও মরিচের বাম্পার ফলন হয়েছে। অসময়ের বৃষ্টিতে জলবদ্ধতায় টমেটোতে কালচে দাগ ও পচন দেখা দিয়েছে। পানি জমে থাকায় গাছ ঝিমিয়ে গিয়ে মরে যাচ্ছে। চাষিরা বলছেন এবার বীজ, সার ও কীটনাশকের কারণে খরচ বেড়ে যাওয়ায় ক্ষতির শঙ্কায় রয়েছেন তারা।

জানা গেছে, এক বিঘা জমি প্রস্তুত, চারা রোপণ, কীটনাশক প্রয়োগ ও শ্রমিকের মজুরিসহ কৃষকের প্রায় ৩৫ থেকে ৪০ হাজার টাকা খরচ হয়। আর অন্যের জমি হলে খরচ বেড়ে দাঁড়ায় প্রায় দ্বিগুণ। আবহাওয়া ভালো থাকলে প্রতি বিঘায় দেড় থেকে ২০০ মণ টমেটো বিক্রির আশা ছিল কৃষকদের। এদিকে, বৃষ্টির কারণে টমেটোর গায়ে ছোট ছোট কালচে দাগের পাশাপাশি পচন দেখা দিয়েছে। যার কারণে এখন দামও কম পাচ্ছেন কৃষকরা।

বর্তমানে পাইকারি বাজারে টমেটো ১২ থেকে ১৬ টাকা কেজি ও ৫০০ থেকে ৭০০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে। আর কাঁচা মরিচ ৮০০ থেকে হাজার টাকা মন বিক্রি হচ্ছে পাইকারি বাজারে। এক কৃষককে দেখা যাচ্ছে মরিচ গাছগুলো মরে যাওয়ায় কাঁচা মরিচের গাছ গুলো কেটে ফেলতেন । বিভিন্ন এলাকায় নিম্নাঞ্চলের উঠতি ফসলের মাঠে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আকস্মিক পানি বৃদ্ধি পাওয়ায় জমির টমেটো ও কাঁচামরিচ সহ রবি শস্যের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে লোকসানের মুখে পড়েছেন কৃষকেরা।

জেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, মাঠজুড়ে রয়েছে টমেটোর ক্ষেত। গাছে থোকায় থোকায় ঝুলে আছে কাঁচা-পাকা টমেটো। এর মধ্যে সাম্প্রতিক বৃষ্টিতে জলাবদ্ধতায় অনেক টমেটো গাছ ঝিমিয়ে গিয়ে মারা যাচ্ছে।

পঞ্চগড় জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপ-পরিচালক সুবোধ চন্দ্র রায় বলেন, এ বছর পঞ্চগড় জেলায় মরিচের আবাদ হয়েছে ৯৮৪৫ হেক্টর জমিতে আর টমেটো আবাদ হয়েছে ৭৩৮ হেক্টর জমিতে। টমেটো দুটি আবাদ ভালো হয়েছে। আবহাওয়া অনুকূলে ভালো থাকলে কৃষকরা লাভের মুখ দেখতে পারবেন।

April 19, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

অসময়ের বৃষ্টিতে পঞ্চগড়ে কৃষকদের মাথায় হাত

আপডেট সময় : ১১:০৬:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫