ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ

মান্দায় ছাত্রীকে বিয়ে করা প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:৪০:২৬ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫ ২৮৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মান্দায় ছাত্রীকে বিয়ে করা প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন

নওগাঁর মান্দায় ছাত্রীকে বিয়ে করে আলোচনায় আসা উপজেলার মুক্তিযোদ্ধা মেমোরিয়াল বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরাম হোসেনের অপসারণ দাবিতে মানববন্ধন করা হয়েছে। শনিবার (২৯ মার্চ) বেলা ১২টার দিকে ছাত্রী অভিভাবক ও এলাকাবাসির ব্যানারে বিদ্যালয়ের সামনে নওগাঁ-রাজশাহী মহাসড়কে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বক্তারা বলেন, ছাত্রী দোলা আক্তারের (১৬) সঙ্গে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক আকরাম হোসেনের প্রেমের গুঞ্জন ছিল। গত বুধবার (২৬ মার্চ) ছাত্রী দোলা আক্তারকে বিয়ে করে তৃতীয় স্ত্রী হিসেবে ঘরে তোলেন তিনি। একই প্রতিষ্ঠান থেকে ছাত্রী দোলা আক্তার এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেবে। এর আগেও একই প্রতিষ্ঠানের ছাত্রী রিনা আক্তার পুতুলকে দ্বিতীয় বিয়ে করে আলোচনা জন্ম দিয়েছিলেন প্রধান শিক্ষক আকরাম।

বক্তা শামীম হোসেন সাজু বলেন, ‘প্রধান শিক্ষক আকরামের তৃতীয় স্ত্রী দোলা আক্তার তার দ্বিতীয় স্ত্রী পুতুলের বান্ধবীর মেয়ে। সেই মেয়েতুল্য ছাত্রীকে তৃতীয় বিয়ে করে আবারও আলোচনার জন্ম দিয়েছেন। এ ধরণের চরিত্রহীন শিক্ষকের অবিলম্বে অপসারণসহ দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করছি।’
এদিকে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে গত বৃহস্পতিবার মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বান্ধবীর মেয়েকে বিয়ে করায় ক্ষোভ ও লজ্জায় প্রধান শিক্ষকের দ্বিতীয় স্ত্রী রিনা আক্তার পুতুল স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়িতে আশ্রয় নিয়েছেন।

এ প্রসঙ্গে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া বলেন, স্থানীয় লোকজনের অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ছাত্রী দোলা আক্তারকে বিয়ে করার সংবাদ প্রকাশ হয়ে পড়ায় গত ৪দিন ধরে তোলপাড় চলছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। এনিয়ে হাস্যাত্বক, ব্যঙ্গাত্বকসহ কুরুচিপূর্ণ কমেন্ট করেছেন অনেকেই। কেউ কেউ আবার প্রধান শিক্ষক আকরাম হোসেনের অপসারণ দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন।

March 29, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মান্দায় ছাত্রীকে বিয়ে করা প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৩:৪০:২৬ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫