ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গুরুদাসপুরে স্ত্রীকে হ/ত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন, শ্বশুর-শাশুড়ির ২ বছর কারাদণ্ড সাপাহারে আমবাগান থেকে গ্রাম পুলিশের মরদেহ উদ্ধার রাণীশংকৈলে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু, জগদল গ্রামে শোকের ছায়া পবায় পুলিশ চিনতে না পারায় থানার সামনে মশাল মিছিল, পবায় ছাত্রদল নেতার বিক্ষোভ শ্রীবরদীতে ৪ লাখ ৫৯ হাজার টাকার ভারতীয় কসমেটিক্স জব্দ বাগাতিপাড়ায় রেললাইন ভেঙে ২ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড পীরগঞ্জে টাঙ্গন নদীতে ডুবে কিশোরের মৃত্যু, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২৫ হাজার টাকা সহায়তা গোদাগাড়ীতে রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক আইজিপি ড. এম এনামুল হকের দাফন গোমস্তাপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু, আত্মহত্যা নাকি দুর্ঘটনা?

দেবীগঞ্জে দুই ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

উমর ফারুক, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:৩১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ ৩২৪ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে দুই ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড়ের দেবীগঞ্জে দুই মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে রেজওয়ান পারভেজ (২২) নামে এক আবাসিক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত (১৮ মার্চ) দেড়টার দিকে উপজেলার চিলাহাটি ইউনিয়নের টোকরাভাষা এলাকায় অবস্থিত আল-জামিয়াতুল ইসলামিয়া মার্কাজুল উলুম মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত রেজওয়ান পারভেজ ঐ মাদ্রাসার আবাসিক শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের সর্দারপাড়া এলাকার বাসিন্দা আলতাফ হোসেনের ছেলে। মঙ্গলবার (১৮ মার্চ) সকালে এক ভুক্তভোগীর অভিভাবক মানিক হোসেন বাদী হয়ে দেবীগঞ্জ থানায় মামলা করেন।

মামলার এজাহারে বলা হয়, গত রবিবার (১৬ মার্চ) রাত দেড়টার দিকে ১১ বছর বয়সী এক ছাত্রকে ঘুম থেকে ডেকে নিয়ে পাশের টিনশেড ঘরের ভেতরে ভয়ভীতি দেখিয়ে বলাৎকার করেন অভিযুক্ত শিক্ষক। পরে শিশুটিকে কোরআন শরিফ ছুঁয়ে শপথ করানো হয়, যেন এ ঘটনা কাউকে না জানায়। কিন্তু পরদিন তারাবির নামাজের সময় সে পরিচিত গোলাম রাব্বিকে বিষয়টি জানায়। গোলাম রাব্বি ঘটনাটি বলাৎকার হওয়া ছেলেটির অভিভাবকের কাছে পৌঁছে দেন। পরবর্তীতে তার বাবা স্থানীয় কয়েকজনকে সাথে নিয়ে মাদ্রাসায় গিয়ে ছেলেটির সঙ্গে কথা বললে সে কান্নায় ভেঙে পড়ে এবং বিস্তারিত জানায়। তখন মাদ্রাসার অন্যান্য ছাত্রদের সঙ্গে কথা বলার একপর্যায়ে ১৩ বছর বয়সী আরেক কিশোরকে বলাৎকারের অভিযোগ পাওয়া যায় , গত ১০ মার্চ (সোমবার) রাতেও একই ব্যক্তি তার ওপর একই ধরনের নির্যাতন চালিয়েছেন।

বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। মাদ্রাসার অধ্যক্ষ মোঃ নুরনবীকে ফোনে জানানো হলে তিনি আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন। পরে পুলিশ রাত দেড়টার দিকে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং গ্রেফতারকৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দেবীগঞ্জে দুই ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

আপডেট সময় : ০১:৩১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫