ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতীতে বেলায়েত আলী মডেল হাই স্কুলের নতুন ভবন উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে জাসদের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাজশাহী শিক্ষা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৫.০৬ শতাংশ, ৩৯ কলেজে কেউ পাস করেনি বাগাতিপাড়ায় তিন শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি, এগিয়ে স্যাপার কলেজ দেবীগঞ্জে এক নারীকে স্ত্রী দাবি দুই পুরুষের, থানায় অভিযোগ কোনো নেতাকর্মীর ব্যক্তিগত অপকর্মের দায় বিএনপি নেবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শিশুসহ ৬ জনের মৃত্যু, আহত ৫ মান্দায় ৯ উপস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক নেই, জনবলসংকটে ব্যাহত সেবা পঞ্চগড় থেকে নতুন ট্রেন চালুর পরিকল্পনা, জানালেন রেলওয়ের মহাপরিচালক বাগাতিপাড়ায় গ্যাস লাইটার নিয়ে খেলতে গিয়ে ৬ বছরের শিশু দগ্ধ

রাজশাহীতে মুদির দোকানে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ

এম এম মামুন:
  • আপডেট সময় : ১০:৫৯:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ ৫১০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে মুদির দোকানে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ

রাজশাহীর তানোর উপজেলায় এক কলেজছাত্রীকে (১৮) দোকানের ভেতর ঢুকিয়ে ধর্ষণের অভিযোগে পাওয়া গেছে। গত রোববার বিকেলে জেলার তানোর উপজেলার চান্দুড়িয়া বাজারে এ ঘটনা ঘটে। গতকাল সোমবার রাতে ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদি হয়ে তানোর থানায় একটি ধর্ষণ মামলা করেছেন। ডাক্তারি পরীক্ষার জন্য ওই ছাত্রীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। মামলার আসামিরা হলো, চাঁন্দুড়িয়া ইউনিয়নের দেওতলা গ্রামের ইকবাল হোসেন (২৮), তার বাবা আনছার আলী (৬৫) এবং একই গ্রামের চা দোকানি আবদুল মালেক (৬০)। ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, ঘটনার দিন বিকেলে ওই কলেজছাত্রী তার শিক্ষকের বাসায় গাইড নিতে যাচ্ছিলেন। পথে পূর্বপরিচিত মুদি দোকানি ইকবাল ছাত্রীকে ডাকে। ওই ছাত্রী দোকানে গেলে ইকবালের সহযোগী চা দোকানী মালেক দোকানের শাটার নামিয়ে দেয়। এসময় দোকানের মধ্যে ছাত্রীকে ধর্ষণ করে মুদি দোকানি ইকবাল। ঘটনা জানাজানি হলে সন্ধ্যায় ওই ছাত্রীকে তার দোকান থেকে বের করে দেয় ইকবাল। পরে অভিযুক্তের বাবা আনছার আলী ওই ছাত্রীকে উল্টো দোষারোপ করে তার পরিবারের কাছে রেখে আসেন।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, এ ঘটনায় সোমবার রাতে একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

March 18, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে মুদির দোকানে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ

আপডেট সময় : ১০:৫৯:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫