ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে বাবার গলায় করাত ধরে হত্যাচেষ্টা, ছেলের এক বছরের কারাদণ্ড গোদাগাড়ীতে পরিবেশ দূষণের দায়ে নাবা পোল্ট্রি ফার্মকে ৪ লাখ টাকা জরিমানা রাণীশংকৈলে কিশোরী অপহরণের অভিযোগ, মামলা না নেওয়ার অভিযোগে এসপির দ্বারস্থ পরিবার তেঁতুলিয়ায় জুয়ার আসরে অভিযান, ইউপি সদস্যসহ তিন জুয়াড়ি আটক রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রি, প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক, গুজবে কান না দেওয়ার আহ্বান রাজশাহীতে অনুমোদনহীন বিদেশি চকলেট-লজেন্স বিক্রি, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা বাগাতিপাড়ায় হত্যা-ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড মহাসড়কে দুর্ঘটনা ও যানজট নিরসনে পবা হাইওয়ে থানা-সওজের যৌথ অভিযান সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাউয়েটে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদ্বোধন

পবায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই আরোহী নিহত

এম এম মামুন:
  • আপডেট সময় : ০২:১৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫ ৪৩৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই আরোহী নিহত

রাজশাহীর পবায় ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুই আরোহী নিহত হয়েছেন। শনিবার (৮ মার্চ) বিকেল সাড়ে ৩টায় পবা উপজেলার হরিপুর কালুর ডাইং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি গ্রামের সেন্টু আলীর ছেলে সাদ্দাম আলী ও একই উপজেলার চাঁদশিকারি খাসেরহাট গ্রামের মানিক আলীর ছেলে শামীম ওসমান (২৮)।

রাজশাহীর দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে পবা উপজেলার হরিপুর কালুর ডাইং এলাকায় মোটরসাইকেল চালক কোনো কারণে রং সাইডে গিয়ে বিপরীত দিক থেকে আসা পাথরভর্তি ট্রাকের নিচে পড়ে যায়। এ সময় দুমড়ে-মুচড়ে গিয়ে মোটরসাইকেলটিতে আগুন ধরে যায়। ওই সময় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান দুই আরোহী। ঘটনার পর ট্রাকচালক পালিয়েছেন। নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা আসলে আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পবায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই আরোহী নিহত

আপডেট সময় : ০২:১৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫