ঢাকা ০৭:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে ভটভটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত শেরপুরে রোড নিবন্ধন ফি অর্ধেক করার দাবিতে মানববন্ধন লালপুরে বিষধর সাপের দংশনে এক নারীর মৃত্যু ২০টিরও বেশি দেশের অংশগ্রহণে ঢাকায় বিটিটিএফ ২০২৬ নাটোরে অস্ত্র মামলায় যুবকের ২০ বছরের সশ্রম কারাদণ্ড বগুড়ায় বিএসটিআইয়ের সার্ভিল্যান্স অভিযান, বিভিন্ন প্রতিষ্ঠানকে পরামর্শ ও তাগাদা রাজশাহীতে যুবলীগের বিক্ষোভ মিছিল, মামলা হচ্ছে পুঠিয়ায় সার সংকটের অভিযোগে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা পর প্রত্যাহার মান্দায় বিসর্জনের ঘাট দখলের অভিযোগ, দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত রাজশাহীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

পবায় স্কুল সভাপতির পদ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ, আহত ৫

এম এম মামুন:
  • আপডেট সময় : ১১:৪১:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫ ২৭৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবায় স্কুল সভাপতির পদ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ, আহত ৫

রাজশাহীর পবা উপজেলায় একটি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পদকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। প্রায় পাঁচজন আহত হয়েছেন। শনিবার (৮ মার্চ) সকাল ১০টার সময় পবা উপজেলার বাগসারা উচ্চা বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পণ্ড হয়ে যায় শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ কার্যক্রম।

বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, পবার বাগসারা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কে হবেন-তা নিয়ে বেশকিছুদিন ধরেই নওহাটা পৌর বিএনপির দুটি পক্ষের মধ্যে দ্বন্দ্ব বিরাজ করছিল। এরই মধ্যে কয়েকদিন আগে ওই বিদ্যালয়ের সভাপতি হিসেবে মনোনীত হন নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম। নতুন সভাপতি হওয়ায় তাঁকে নিয়ে গতকাল বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে বই বিতরণের আয়োজন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

পরে খবর পেয়ে আরেক পক্ষ নওহাটা পৌর সভার সাবেক মেয়র মকবুল হোসেন গ্রুপের নেতাকর্মীরা গিয়ে স্কুলে জড়ো হোন। একপর্যায়ে সকাল ১০ টার দিকে রফিুকল গ্রুপের সঙ্গে মকবুল গ্রুপের কর্মী-সমর্থকদের মাঝে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে করে প্রায় ৫ জন আহত হয়েছেন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রেণ আনে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। এদিকে ঘটনার পরে পণ্ড হয়ে যায় নতুন বই বিতরণ কার্যক্রম। শিক্ষার্থীরা বই নিতে এসেও খালি হাতে বাড়ি ফিরে যায়।

বাগসারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান বলেন, নতুন সভাপতিকে দিয়ে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন এবং বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের সঙ্গে পরিচিতি সভার আয়োজন করা হয়েছিল। কিন্তু দুপক্ষের মধ্যে মারপিটের কারণে সেটি বন্ধ হয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পবায় স্কুল সভাপতির পদ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ, আহত ৫

আপডেট সময় : ১১:৪১:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫