ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেরপুরে ধ/র্ষণ মামলার প্রধান আসামিসহ দুই পলাতক গ্রেপ্তার দিনাজপুরে পূর্ণভবা নদীতে নৌকা ডুবে কৃষকের মৃত্যু রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সরঞ্জাম সরবরাহে অনিয়মের অভিযোগ বাউয়েটে সাইবার নিরাপত্তা ও ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে সেমিনার অনুষ্ঠিত সাজেকের সমস্যা সমাধানে সম্মিলিতভাবে কাজ করতে হবে- এমপি ওয়াদুদ ভূঁইয়া নলডাঙ্গায় শ্যালো ইঞ্জিনচালিত পাটবোঝাই ভটভোটির চাপায় নারী নিহত, চালক আটক মান্দায় বিএনপি প্রার্থী নাজুর সমর্থনে আলোচনা সভা ও দোয়া মাহফিল রাণীশংকৈলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজছাত্রীর মৃত্যু নলডাঙ্গায় হলফনামার মাধ্যমে মেয়েকে ত্যাজ্য ঘোষণার দাবি বাবার নলডাঙ্গার হালতী বিলে ৭০টি চায়না রিং জাল ধ্বংস, শামুক অবমুক্ত

পবায় সরকারি রাস্তায় তিনটি বাড়ি নির্মাণ, অবৈধ বিদ্যুৎ সংযোগ

এম এম মামুন:
  • আপডেট সময় : ০২:০১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫ ২৯৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবায় সরকারি রাস্তায় তিনটি বাড়ি নির্মাণ, অবৈধ বিদ্যুৎ সংযোগ

রাজশাহীর পবায় সরকারি রাস্তায় তিনটি বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। নেওয়া হয়েছে মিটারের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ। রাস্তায় বাড়ি নির্মাণের পর অবশিষ্ট জায়গায় দখল করে খড়িসহ বিভিন্ন ধরনের জিনিসপত্র রাখায় চলাচলে বিপাকে পড়েছেন পথচারীসহ আশেপাশের বসবাসকারি পরিবারগুলো। বিষয়টি সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জন্য পবা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এলাকাবাসী লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ ও সরেজমিনে গিয়ে জানা গেছে, পবা উপজেলার নওহাটা পৌরসভার ৮নং ওয়ার্ডের বায়া সরকার কোল্ড ষ্টোরেজের পূর্ব পাশের প্রাচীর ঘেঁষে রাজশাহী-নওগাঁ মহাসড়কের পুরাতন রাস্তায় আকলিমা বেগম, কারেমা বেগম ও রওশন আরা মিলে পাশাপাশি তিনটি বাড়ি নির্মাণ করে বসবাস করছেন। ওই রাস্তা দিয়ে তেলিপাড়া মন্দির, পালপাড়া মাদ্রাসা, কেজি স্কুলের শিক্ষার্থীসহ সাধারণ পথচারীরা প্রতিনিয়ত চলাচল করেন। রাস্তা বন্ধ করে বাড়ি নির্মাণ করায় কোন ধরণের গাড়ী, স্কুল ভ্যান, এম্বুলেন্স, বিদ্যুতের গাড়িসহ চলাচল করতে না পারায় চরম বিপাকের মধ্যে রয়েছেন এলাকাবাসী। এছাড়াও তিনটি পরিবার অবৈধভাবে বিদ্যুতের সংযোগ চালিয়ে যাচ্ছে। যেকোন সময় ঘটতে পারে বৈদ্যুতিক শর্ট-সার্কিটের মত মারাত্মক দুর্ঘটনা।

স্থানীয়রা জানান, ওই তিন পারিবারের প্রত্যেকের গ্রামের নিজস্ব বাড়ি রয়েছে। কিন্তু সরকারি রাস্তায় অবৈধভাবে বাড়ি নির্মাণ করে বসবাস করছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত আমান আজিজ বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নেসকো বিক্রয় ও বিতরণ বিভাগ বিমানবন্দর এর নির্বাহী প্রকৌশলী মো: জাহাঙ্গীর আলম বলেন, সরকারি জায়গায় কোন বাড়ি অথবা স্থাপনা নির্মাণ করলে মিটারে মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দেওয়া নিয়ম নেই।

February 6, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পবায় সরকারি রাস্তায় তিনটি বাড়ি নির্মাণ, অবৈধ বিদ্যুৎ সংযোগ

আপডেট সময় : ০২:০১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫