ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড় সীমান্তে ভারতে পাচারের আগে ৮ বস্তা সার উদ্ধার ঝিনাইগাতী সীমান্তে ১৪৭ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ উখিয়ার ইনানীতে মাটি খুঁড়তেই আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ নাটোরে পিস্তল ঠেকিয়ে ও কুপিয়ে এরিয়া ম্যানেজারের টাকা ছিনতাই সিংড়ায় স্বামীর থাপ্পড়ে গৃহবধূর মৃত্যুর অভিযোগ গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম আর নেই! চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের সিদ্ধান্ত রাণীশংকৈলে পুকুরের মাছ লুটের অভিযোগ, গ্রেপ্তার ১ ভারতে মুসলিম নিপীড়নের অভিযোগে পঞ্চগড়ে জাগপার বিক্ষোভ প্যাকেটজাত খাবারে সতর্কবার্তা লেবেল নিয়ে দেশব্যাপী প্রচারণা শুরু

শেরপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৭ জনের কারাদন্ড, সরঞ্জামাদি ধ্বংস

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:২৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫ ২৬৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৭ জনের কারাদন্ড, সরঞ্জামাদি ধ্বংস

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার চেল্লাখালী নদীর বন বিভাগের আওতাধীন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ৭ জনকে পৃথক পৃথক মেয়াদে কারাদন্ড এবং ১২ টি মিনি ড্রেজার মেশিনসহ বালু উত্তোলনে ব্যবহৃত সকল সরঞ্জামাদি ধ্বংস করেছে উপজেলা প্রশাসন নালিতাবাড়ী। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযান পরিচালনা করেন। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি এবং সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান।

এসময় মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলামসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারিরা এই অভিযানে অংশ নেয়।অভিযানকালে চেল্লাখালী নদীর বুরুঙ্গা এলাকায় বন বিভাগের জায়গা থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে উপজেলার চাঁদগাঁও গ্রামের মবিনুর আলম (৩৬),নজরুল ইসলাম (৩৮), শাহজাজান মিয়া (৩৫), নন্নী গ্রামের বিল্লাল হোসেন (৪২), হাশমত আলী (৪৫), আন্ধারুপাড়া গ্রামের অনিল (৩২) এবং শেরপুর সদর উপজেলার কালিবাড়ি বাজারের সুরেশ চন্দ্র দাস (৪০) কে আটক করা হয়। পরে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে তাদের মধ্যে শাহজাহান ও অনিলকে ৩ মাসের এবং বাকী ৫ জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।এসময় শ্যালুচালিত ১২টি মিনি ড্রেজার, ৯টি স্থাপনা ও অসংখ্য পাইপ ধ্বংস করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি এ বিষয়ে সত্যতা নিশ্চিত করা সহ এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

January 16, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শেরপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৭ জনের কারাদন্ড, সরঞ্জামাদি ধ্বংস

আপডেট সময় : ০২:২৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫