ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরে পূর্ণভবা নদীতে নৌকা ডুবে কৃষকের মৃত্যু রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সরঞ্জাম সরবরাহে অনিয়মের অভিযোগ বাউয়েটে সাইবার নিরাপত্তা ও ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে সেমিনার অনুষ্ঠিত সাজেকের সমস্যা সমাধানে সম্মিলিতভাবে কাজ করতে হবে- এমপি ওয়াদুদ ভূঁইয়া নলডাঙ্গায় শ্যালো ইঞ্জিনচালিত পাটবোঝাই ভটভোটির চাপায় নারী নিহত, চালক আটক মান্দায় বিএনপি প্রার্থী নাজুর সমর্থনে আলোচনা সভা ও দোয়া মাহফিল রাণীশংকৈলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজছাত্রীর মৃত্যু নলডাঙ্গায় হলফনামার মাধ্যমে মেয়েকে ত্যাজ্য ঘোষণার দাবি বাবার নলডাঙ্গার হালতী বিলে ৭০টি চায়না রিং জাল ধ্বংস, শামুক অবমুক্ত পঞ্চগড়ে কমেছে গরম, তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৭ ডিগ্রি

১৫’শ গাছ জোরপূর্বক কেটে নেয়ার অভিযোগ ভুমি কর্মকর্তার বিরুদ্ধে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১১:০৮ অপরাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২ ২২১ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

১৫’শ গাছ জোরপূর্বক কেটে নেয়ার অভিযোগ ভুমি কর্মকর্তার বিরুদ্ধে

আলমগীর হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:

১৫’শ গাছ জোরপূর্বক কেটে নেয়ার অভিযোগ ভুমি কর্মকর্তার বিরুদ্ধে। ঠাকুরগাঁও সদর উপজেলার কৃষ্টপুর এলাকায় আম বাগানের প্রায় ১৫০০ শত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে ভুমি কর্মকর্তার বিরুদ্ধে। তবে গাছ কাটার বিষয়ে বনবিভাগ কিছুই জানেন না। শুক্রবার (৪ মার্চ) সকালে ঠাকুরগাঁও সদরের ভুমি কর্মকর্তা শারিয়ার রহমানের নির্দেশে একদল শ্রমিক গাছগুলো কাটেন। এ সময় স্থানীয়দের তোপের মুখে পড়েন কর্মকর্তাসহ শ্রমিকেরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

জানা যায়, ১০০’শত বিঘা জমির বেশি থাকায় জমির মালিক প্রয়াত কুসুম উদ্দিন নিজেই উদ্বৃত সম্পতি প্রায় ৫ একর জমি সরকারকে ছেড়ে দেন। পরে তিনি মারা যান। মৃত্যুর পর ২০০৭ সালে তার সন্তানদের নোটিশ প্রদান করেন ভুমি কর্মকর্তা। নোটিশ পাওয়ার পর সরকারকে দেয়া জমির বিষয়ে ভুল রয়েছে মর্মে ভুমি অফিসে ভুল সংশোধনের জন্য আবেদন করেন। কিন্তু ভূমি অফিস কোন জবাব না দিয়ে কালক্ষেপন করেন।

অন্যদিকে পত্রিক সম্পতি হিসেবে ওই এলাকার প্রায় চার একর জমিতে চাষাবাদ করে আসছিল প্রয়াত কুসুম উদ্দিনের ছেলে হুমায়ুন কবির। সবশেষ বার বছর ধরে আম ও কমলা বাগান গড়ে তুলেন তিনি। কিন্তু কাউকে কিছু না জানিয়ে শুক্রবার ভুমি কর্মকর্তা একদল শ্রমিক নিয়ে জমিতে আবাদকৃত ১২শ আম ও ৩ শতাধিক কমলার গাছ কর্তন করেন তিনি।

জমির মালিক মরহুম কুসুম উদ্দিনের ছেলে হুমায়ুন কবির অভিযোগ করে বলেন, ভুমি কর্মকর্তা কোন নোটিশ না দিয়েই হঠাৎ ভোর থেকে শ্রমিকদের দিয়ে প্রায় ১৫শ গাছ কর্তন করেন। যা সম্পুর্ন বেআইনি। আমরা বার বার তার সাথে যোগাযোগ করেছি। কিন্তু তিনি বিষয়টি আমলে নেননি। আমরা দ্রুতই রিট করব আদালতে।

বাগানের গাছ কর্তনের বিষয়টি স্বীকার করে ভুমি কর্মকর্তা শারিয়ার রহমান বলেন, জমির মালিক নিজেই সরকারকে জমি দিয়েছেন। তাই কেটেছি। এখানে আমাদের করণীয় নেই।

March 5, 2022

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

১৫’শ গাছ জোরপূর্বক কেটে নেয়ার অভিযোগ ভুমি কর্মকর্তার বিরুদ্ধে

আপডেট সময় : ০২:১১:০৮ অপরাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২