ঢাকা ০৭:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মান্দায় বিএনপি প্রার্থী নাজুর সমর্থনে আলোচনা সভা ও দোয়া মাহফিল রাণীশংকৈলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজছাত্রীর মৃত্যু নলডাঙ্গায় হলফনামার মাধ্যমে মেয়েকে ত্যাজ্য ঘোষণার দাবি বাবার নলডাঙ্গার হালতী বিলে ৭০টি চায়না রিং জাল ধ্বংস, শামুক অবমুক্ত পঞ্চগড়ে কমেছে গরম, তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৭ ডিগ্রি লালপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার বাগাতিপাড়ায় বড়াল নদীতে অবৈধ বাঁধ উচ্ছেদ, জাল ও সরঞ্জাম ধ্বংস বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৫ শ্রীবরদীতে ড্রামের ভেতর নারীর মরদেহ, পরিচয় শনাক্ত করল পিবিআই বাগাতিপাড়ায় উপজেলা পরিষদ চত্বরের মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি

রাজশাহী সিটি কপোরেশনে দুদকের অভিযান, তিন ফাইল জব্দ

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০১:৪২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫ ৩৩৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী সিটি কপোরেশনে দুদকের অভিযান, তিন ফাইল জব্দ

রাজশাহী সিটি কপোরেশনে দরপত্র ছাড়াই নগর ভবন সংস্কার করার অভিযোগের প্রেক্ষিতে দুদকের এনফোর্সমেন্ট টিম অভিযান চালিয়েছে। অভিযানের সময় তিন ফাইল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) বেলা ১১টায় রাজশাহী সিটি করপোরেশনে দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয় রাজশাহীর সহকারী পরিচালক মো. আমির হোসাইনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয় রাজশাহীর সহকারী পরিচালক মো. তানভীর আহমেদ সিদ্দীক, উপসহকারী পরিচালক মো. মাহবুবুর রহমান। দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয় রাজশাহীর সহকারী পরিচালক মো. আমির হোসাইন জানান, দরপত্র ও কোটেশন ছাড়াই সংস্কার কাজ হওয়ায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানে তিন ফাইল জব্দ করা হয়েছে। এর মধ্যে ঠিকাদার ইয়াহিয়া মিলুর একটি ফাইল রয়েছে। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিটি করপোশেন সূত্রে জানা গেছে, ৫ আগস্টের ঘটনায় ক্ষয়ক্ষতি নির্ণয়ে গঠিত কমিটির প্রতিবেদনে নগর ভবন ও এর বাইরের সিটি করপোরেশনের স্থাপনা গুলোতে ২১ কোটি ১১ লাখ ৬৫ হাজার টাকার ক্ষতি হয়। ‘রাজশাহী মহানগরীর সমন্বিত অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক সিটি করপোরেশনের প্রায় ৩ হাজার কোটি টাকার একটি প্রকল্প চলমান। ওই প্রকল্পের ভেতর উপপ্রকল্প করে নগর ভবন সংস্কার কাজের প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে মন্ত্রণালয় তা নাকচ করে জানিয়ে দিয়েছে, সংস্কার করতে হবে নিজস্ব অর্থেই। মন্ত্রণালয় থেকে চিঠি পাওয়ার পর সম্প্রতি নগর ভবনের সংস্কার কাজ শুরু করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয় রাজশাহীর সহকারী পরিচালক মো. আমির হোসাইন জানান, দরপত্র ও কোটেশন ছাড়াই সংস্কার কাজ হওয়ায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানে তিন ফাইল জব্দ করা হয়েছে। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে রাজশাহী সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন বলেন, ‘সিটি করপোরেশনের নিজস্ব অর্থায়নে সংস্কার কাজ গুলো করা হচ্ছে। এ ক্ষেত্রে ২০০৮ সালের পিপিআর মেনেই কাজ করছেন।

January 2, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী সিটি কপোরেশনে দুদকের অভিযান, তিন ফাইল জব্দ

আপডেট সময় : ০১:৪২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫