ঢাকা ০৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ

তরুণ কৃষি উদ্যোক্তা রাকিবুল ইসলামের সফলতার গল্প

নিজস্ব সংবাদদাতা, নাটোরঃ
  • আপডেট সময় : ০৩:১৫:৩১ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪ ৩৬৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তরুণ কৃষি উদ্যোক্তা রাকিবুল ইসলামের সফলতার গল্প

শূন্য থেকে শুরু করে, প্রতিকূল পথ ধরে সত্যনিষ্ঠভাবে কঠোর পরিশ্রমের দ্বারা অনেক শিক্ষিত বেকার তরুণ সফল হয়েছেন। সফল হচ্ছেন। তরুণ উদ্যোক্তা হিসেবে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করছেন। নাটোরের বাগাতিপাড়া উপজেলার শেখপাড়া এলাকার তরুণ উদ্যোক্তা রাকিবুল ইসলাম (২৮) তাদের মতই একজন। স্বল্প সময়ের ব্যবধানে হয়ে উঠেছেন তরুণ কৃষি উদ্যোক্তা। ইতোমধ্যে লেবু বাগান ব্যবসার পাশাপাশি বরই চাষে সাফল্য কুড়িয়েছেন। তিনি একই এলাকার আব্দুল কুদ্দুস মন্ডলের ছেলে।

নিম্নবিত্ত পরিবারে ৫ম ছেলে সন্তানের মধ্যে তিনি চতুর্থ। সংসারে আর্থিক অনটনের কারণে এইচ এসসি পরীক্ষায় পাশ করার আর লেখাপড়া ছাড়তে বাধ্য হন রাকিবুল ইসলাম। এরপর স্বল্প পরিসরে লেবুর বাগান ব্যবসা শুরু করেন। এতেও যেন তার মন পরিতৃপ্ত হচ্ছিল। আড়াই বছর আগে একদিন তিনি এক উদ্যোক্তার বরই বাগান দেখতে যান। সেখানে তিনি ‘‘ভারত সুন্দরী” বা “বল সুন্দরী” জাতের বরইয়ের বাগান দেখে অনুপ্রাণিত হয়ে বাগান করার পরিকল্পনা করেন। লেবু বাগানের ব্যবসা থেকে সঞ্চিত ২ লক্ষ ২৮ হাজার টাকা দিয়ে ৮ বছরের জন্য ৬৬ শতক জমি লিজ নেন তিনি। ওই জমিতে তিনি প্রায় তিন শতাধিক ‘ভারত সুন্দরী’ জাতের চারা গাছ রোপণ করেন। সাথী ফসল হিসেবে বাগানে থাই পেয়ারার চারা রোপন করেন। প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ না থাকলেও অভিজ্ঞ কৃষি উদ্যোক্তাদের নিকট থেকে প্রতিনিয়ত নানা পরামর্শ ও ব্যবহারিক জ্ঞান তার তৈরীকৃত বাগানে কাজে লাগিয়েছেন। এরপর তাকে আর ফিরে তাকাতে হয়নি। চলতি মৌসুমে তিনি দ্বিগুন লাভের স্বপ্ন দেখছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, রাকিবুলের বরই বাগানে ভারত সুন্দরী জাতের বরইয়ের বাম্পার ফলন হয়েছে। বেশিরভাগ বরই পেকে গেছে। ইতোমধ্যে তিনি বরই বাজারজাত করা শুরু করছেন। বাগানে প্রতিদিন ৮-১০ জন শ্রমিক মজুরী খাটছেন। বিভিন্ন স্থান থেকে উৎসাহী তরুণ ও চাষীরা তার বাগান দেখে অনুপ্রাণিত হচ্ছেন ও পরামর্শ নিচ্ছেন। তবে বরই চাষে সার ও কীটনাশকের পরিমাণ বেশি লাগে। বাজারে ভেজাল সার ও কীটনাশকের দৌরাত্ব ও সিন্ডিকেট দুর করার দাবি জানিয়েছেন রাকিবুল ইসলামের মত উদীয়মান চাষী ও উদ্যোক্তারা।

রাকিবুল ইসলাম জানান, বাজারে ভারত সুন্দরী জাতের বরইয়ের ব্যাপক চাহিদা রয়েছে। বিক্রি করা নিয়ে চিন্তিত হতে হয়নি। ইতোমধ্যে বাগানে তিন লক্ষ টাকা খরচ হয়েছে। চলতি বছর প্রতিমণ বরই ৫ থেকে ৮হাজার টাকায় বিক্রি হচ্ছে। সব মিলিয়ে ৬ লক্ষ টাকার বরই বিক্রির আশাবাদ ব্যক্ত করেন তিনি। তিনি আরো জানান, আগামীতে ৮/১০ বিঘা জমিতে বরইয়ের বাগান সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে নিজে আর্থিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি অত্র এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরী হবে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, গত মৌসুমে জেলায় ৩৫০ হেক্টর জমিতে বরইয়ের চাষ হয়েছে। উৎপাদন হয়েছে ৪হাজার ৩’শ ৪৩ মেট্রিক টন। চলতি মৌসুমে ৩৬০ হেক্টর জমিতে বরইয়ের চাষ হয়েছে। অন্যদিকে বাগাতিপাড়া উপজেলায় ৫ হেক্টর জমিতে বরইয়ের চাষ হয়েছে। এছাড়া জেলায় অগ্রসরমান কৃষকের সংখ্যা ৩৩৮ জন। ক্রমেই জেলায় অগ্রসরমান কৃষকের সংখ্যা বাড়ছে বলে জানিয়েছে অধিদপ্তরটি।

বাগাতিপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ড. ভবসিন্ধু রায় জানান, বরইয়ের অন্যান্য জাতের মধ্যে ‘ভারত সুন্দরী’ বা ‘বল সুন্দরী’ জাতের কুল বেশি জনপ্রিয়তা পাচ্ছে। দেখতে সুন্দর, আকর্ষনীয়, সুস্বাদু, পুষ্টিগুণ সম্পন্ন ও মাংসাশী এর অন্যতম কারণ। কুল চাষ সম্প্রসারণে অন্যান্য চাষীর মতই তরুণ উদ্যোক্তা রাকিবুল ইসলামকে আমরা বিভিন্ন ধরণের পরামর্শ ও সহযোগীতা করে যাচ্ছি। আশা করছি তিনি আরো সফল হবেন।

December 15, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তরুণ কৃষি উদ্যোক্তা রাকিবুল ইসলামের সফলতার গল্প

আপডেট সময় : ০৩:১৫:৩১ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪