ঢাকা ০৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উখিয়ার ইনানীতে মাটি খুঁড়তেই আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ নাটোরে পিস্তল ঠেকিয়ে ও কুপিয়ে এরিয়া ম্যানেজারের টাকা ছিনতাই সিংড়ায় স্বামীর থাপ্পড়ে গৃহবধূর মৃত্যুর অভিযোগ গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম আর নেই! চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের সিদ্ধান্ত রাণীশংকৈলে পুকুরের মাছ লুটের অভিযোগ, গ্রেপ্তার ১ ভারতে মুসলিম নিপীড়নের অভিযোগে পঞ্চগড়ে জাগপার বিক্ষোভ প্যাকেটজাত খাবারে সতর্কবার্তা লেবেল নিয়ে দেশব্যাপী প্রচারণা শুরু শিবগঞ্জ সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি শেরপুরে ধ/র্ষণ মামলার প্রধান আসামিসহ দুই পলাতক গ্রেপ্তার

মান্দায় আত্রাই নদী থেকে এক যুবক ও পুকুর পাড় থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

আল আমিন স্বাধীন, মান্দা ( নওগাঁ) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০১:১৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ৩০৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মান্দায় আত্রাই নদী থেকে এক যুবক ও পুকুর পাড় থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

নওগাঁর মান্দায় আত্রাই নদী থেকে ভাসমান অবস্থায় এক যুবক ও পুকুরের পাড় থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার লক্ষ্মীরামপুর এলাকায় যুবকের ও নওগাঁ-রাজশাহী মহাসড়কের শাহপুকুর এলাকা থেকে বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়। নিহত যুবকের নাম শফিকুল ইসলাম বাবু (৩২)। তিনি গোপালগঞ্জ জেলার সদর উপজেলার আড়পাড়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে। অন্যদিকে নিহত বৃদ্ধ রতন চন্দ্র মোদক (৬৩) মান্দা উপজেলার কালিগ্রাম এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, উদ্ধার হওয়া লাশ দুটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওসি আরও বলেন, নিহত যুবকের কাছে পাওয়া মোবাইলফোনের সূত্র ধরে তার নাম ও পরিচয় সনাক্ত করা হয়। এসব বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিহত যুবক শফিকুল ইসলাম বাবুর মা শেফালি বেগম মোবাইলফোনে জানান, আমার ছেলে ঢাকার গাবতলী এলাকায় একটি পোষাক কারখানায় কাজ করে। গত সোমবার শশুর বাড়ি পাবনা যাওয়ার কথা বলেছিল। গত দুইদিন ধরে তার মোবাইলফোনটি বন্ধ পাওয়া যায়। আজ বৃহস্পতিবার মান্দা থানা পুলিশের মাধ্যমে ছেলের লাশ উদ্ধারের বিষয়টি জানতে পারি।

অন্যদিকে নিহত বৃদ্ধ রতন মোদকের নাতি বাঁধন কুমার মোদক জানায়, আমার দাদু ১৫ দিন ধরে নিখোঁজ ছিল। বিভিন্ন স্থানে খুঁজেও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে মান্দা থানায় একটি সাধারণ ডাইরি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পুকুরের পাড়ে তার লাশ পাওয়া যায়।

November 21, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মান্দায় আত্রাই নদী থেকে এক যুবক ও পুকুর পাড় থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

আপডেট সময় : ০১:১৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪