ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ

তারেক রহমান দেশে ইতিবাচক রাজনীতির আশার সঞ্চার করেছেন- দুলু

নাটোর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০২:২৫:১৬ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪ ৩২৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তারেক রহমান দেশে ইতিবাচক রাজনীতির আশার সঞ্চার করেছেন- দুলু

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেযারম্যান তারেক রহমান দেশে ইতিবাচক রাজনীতির আশার সঞ্চার করেছেন। গতানুগতিক রাজনীতির বাইরে তারেক রহমানের ইতিবাচক ও পরিবর্তনের রাজনীতি জাতির সামনে নতুনভাবে আশার সঞ্চার করেছে। সরকার বা বিরোধী দল যে অবস্থানেই থাকুক না কেন বিএনপি জনকল্যাণে কাজ করে যাবে। বিএনপি সব সময় জনগণের পাশে ছিল, এখনো আছে ভবিষ্যতেও থাকবে। আওয়ামীলীগ দুর্নীতি লুটপাট করে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। তারপরেও আমরা অন্তবর্তী সরকারের প্রতি আহ্বান জানাবো আপনারা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান। আমরা আপনাদের সহযোগিতা করতে চাই। বর্তমান সরকার একটি বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে উল্লেখ করে দুলু বলেন, বিএনপি অন্তবর্তী সরকারকে সমর্থন করছে। কিন্তু জনগণের দুঃখ দুর্দশার সময়ে সরকার যদি তাদের পাশে না দাঁড়াতে পারে, তাহলে জনগণের দুর্দশার শেষ থাকবে না।

দুলু বলেন, পৃথিবীর কোন দেশে স্মরনকালে কোন স্বৈরাচারী সরকার পতনের পর আর ক্ষমতায় ফিরে আসতে পারেনি। আওয়ামী লীগও আগামী ৪০ বছরে আর বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবে না। পাশের দেশে বসে পতিত স্বৈরাচার শেখ হাসিনা তার দলের পলাতক নেতাকর্মীদের দেশে অরাজকতা সৃষ্টি করতে উসকে দিচ্ছে। শেখ হাসিনার উসকানিতে দেশে কেউ অরাজকতা করার চেষ্টা করলে এদেশের মানুষ ছেড়ে দিবে না। শেখ হাসিনা উসকে দিয়ে পাশের দেশে নিরাপদে থাকলেও তার কথায় যারা দেশে অরাজকতা করবে তারা শান্তিতে থাকবে না। দেশের মানুষ ও সরকার তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। শনিবার (১৬ নভেম্বর) নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

আয়োজিত জনসমাবেশে ইউনিয়ন বিএনপির সভাপতি আনসার আলী সরদারের সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাটোর জেলা বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, কাজী শাহ আলম, নলডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আতিকুর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম বুলবুল, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, স্বেচ্ছাসেবক দল সভাপতি আসাদুজ্জামান আসাদ, ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম, নলডাঙ্গা পৌর বিএনপির সভাপতি হাফিজ উদ্দিন ও স্থানীয় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রাজু মৃধা এবং সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান বিটল প্রমুখ।

November 16, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তারেক রহমান দেশে ইতিবাচক রাজনীতির আশার সঞ্চার করেছেন- দুলু

আপডেট সময় : ০২:২৫:১৬ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪