ঢাকা ১০:১৭ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেবীগঞ্জে গৃহবধূ হ ত্যা র মামলায় শ্বশুর জামালপুরে গ্রেপ্তার বাগাতিপাড়ায় জামায়াতের অগ্রসর কর্মীদের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত, আহত ১৫ পুঠিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পঞ্চগড়ে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বাঙ্গাবাড়ীতে ৬ নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে মবিন নির্মলের নির্বাচনী মতবিনিময় সভা বাগাতিপাড়ায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বাউয়েটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন পড়ালেখার খরচ জোগানোর ভ্যানটিও চুরি, দিশেহারা এসএসসি পরীক্ষার্থী তমাল লালপুরে অনলাইন জুয়া ও প্রতারণার মামলায় পলাতক আসামি গ্রেপ্তার

আ’লীগের লগি-বৈঠার তান্ডব ও পল্টনে হত্যাকান্ডের বিচারের দাবিতে বাগাতিপাড়ায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১২:৫২:০১ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪ ৩৪৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আ’লীগের লগি-বৈঠার তান্ডব ও পল্টনে হত্যাকান্ডের বিচারের দাবিতে বাগাতিপাড়ায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ

২০০৬ সালের ২৮ অক্টোবরে আওয়ামী লীগের লগি-বৈঠার তান্ডব ও পল্টনে হত্যাকান্ডের বিচারের দাবিতে নাটোরের বাগাতিপাড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে জামায়াতে ইসলামী। সোমবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে মালঞ্চি বাজারের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি মালঞ্চি বাজারের প্রধান প্রধান সড়ক ও উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে রেল গেইটের পূর্ব পার্শ্বে এসে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

আয়োজিত বিক্ষোভ সমাবেশে উপজেলা জামায়াতের আমীর একেএম আফজাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য ও দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান, উপজেলার নায়েবে আমীর আনোয়ার হোসেন মুজাহিদ, মওলানা মিজানুর রহমান নাটোরী, থানা ছাত্র শিবিরের সভাপতি মিঠু সরকার প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর চার দলীয় ঐক্যজোট আনুষ্ঠানিকভাবে ক্ষমতা স্থান্তরের প্রস্তুতি নিচ্ছিল সেসময় সারাদেশব্যাপী আওয়ামী সন্ত্রাসী বাহিনী পূর্ব পরিকল্পিতভাবে জামায়াত-শিবিরসহ সাধারণ মানুষের ওপর সন্ত্রসী হামলা চালিয়ে অনেককে হত্যা ও গুরুত্বর আহত করেছিল। তখন থেকেই এই আওয়ামীলীগের সন্ত্রাসী কার্যক্রম শুরু হয়েছিল। সেই ২০০৬ থেকে ২০২৪ এর ৫ আগোস্ট পর্যন্ত যত হত্যা, অন্যায়, অত্যাচার আওয়ামীলিগ করেছে তার শাস্তি তাদেরকে পেতেই হবে। এ সময় আইনের মাধ্যমে স্বৈরাচারী শাসক শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে তার কঠিন শাস্তির দাবি জানান বক্তারা।

উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী জাকির হোসেনের সঞ্চালনায় এ সময় দলটির উপজেলার সাংগঠনিক সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান মমতাজ আলী সরকার, উপজেলা কর্ম পরিষদের সদস্য আব্দুর রব, থানা শিবিরের সেক্রেটারী শাহিন আলমসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

October 28, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আ’লীগের লগি-বৈঠার তান্ডব ও পল্টনে হত্যাকান্ডের বিচারের দাবিতে বাগাতিপাড়ায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ

আপডেট সময় : ১২:৫২:০১ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪