ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ

রাজশাহীতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ১২:৩১:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ ২৮৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

রাজশাহীতে নানান কর্মসূচির মধ্যদিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে। ‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও রাজশাহী জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়। রোববার (১৩ অক্টোবর) বেলা ১১টার দিকে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. সালাহ উদ্দীন আল ওয়াদুদ। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক (ডিডি) টুকটুক তালুকদার।

সভায় বক্তব্য রাখেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) সীমা খানম, জেলা প্রশাসকের কার্যালয়ের ডেপুটি নেজারত কালেক্টর আশিক জামান, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবু সামা, রেড ক্রিসেন্ট সোসাইটির রাজশাহী সিটি ইউনিটের প্রধান শামীম আহমেদ প্রমুখ।

আলোচনা সভা শেষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড হলে করণীয় বিষয়ক একটি মহড়া অনুষ্ঠিত হয়। এতে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড থেকে নিজেদের রক্ষায় বিভিন্ন কলাকৌশল এবং উদ্ধার তৎপরতা প্রদর্শন করা হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের কর্মীরা এ কলাকৌশল প্রদর্শন করেন।

October 13, 2024
রাজশাহীতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

আপডেট সময় : ১২:৩১:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪