ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে ড্রামের ভেতর নারীর মরদেহ, পরিচয় শনাক্ত করল পিবিআই বাগাতিপাড়ায় উপজেলা পরিষদ চত্বরের মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি রাজশাহীতে প্রধানমন্ত্রীর বাস নিয়ে ফেসবুকে ‘স্নাইপার’ মন্তব্যকারী যুবক আটক অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলো বাগাতিপাড়ায় এক ঘণ্টায় শেয়ালের কামড়ে নারীসহ ১১ জন আহত মাত্র ৫০০ টাকায় ঠাকুরগাঁও থেকে তেঁতুলিয়া ভ্রমণ, ইএসডিওর ‘ডে ট্রিপ’ চালু বাইপাস সড়ক নেই পঞ্চগড় শহরে, যানজটে চরম দুর্ভোগ লালপুরে বাড়ির পেছন থেকে গাঁজাগাছ উদ্ধার, বাড়ির মালিক আটক রাণীনগরে নারীকে উ’ত্ত্যক্তের প্রতিবাদ, মন্দির কমিটির সহ-সভাপতিসহ ছু/রিকাঘাতে আহত ২ রাজশাহীতে লিচুবাগান থেকে ১০৩টি তাজা ককটেল উদ্ধার

রাণীনগরে ঘন ঘন লোডশেডিং এ জনজীবন অতিষ্ঠ

মনোরঞ্জন চন্দ্র, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:৪০:২৬ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪ ৩২৫ বার পড়া হয়েছে

collected pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীনগরে ঘন ঘন লোডশেডিং এ জনজীবন অতিষ্ঠ

নওগাঁর রাণীনগর উপজেলায় পল্লী বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং করা হচ্ছে। এতে পল্লী বিদ্যুতের ভেলকিবাজিতে অসহ্য গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। উপজেলা সদরে কম লোডশেডিং করা হলেও গ্রামাঞ্চলে ঘন ঘন লোডশেডিং করছে রাণীনগর পল্লী বিদ্যুৎ অফিস। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত উপজেলা সদরে ৩ থেকে ৪ বার লোডশেডিং করা হলেও গ্রামাঞ্চলে ৫ থেকে ৭ বার লোডশেডিং করা হয়েছে। ফলে দিন-রাত ২৪ ঘন্টার মধ্যে অর্ধেক সময় বিদ্যুৎ পাচ্ছে না গ্রাহকরা।

উপজেলা পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-১ রাণীনগর জোনাল অফিসের আওতায় উপজেলা জুড়ে পল্লী বিদ্যুতের প্রায় ৬২ হাজার ৫শ’ গ্রাহক রয়েছে। উপজেলা সদরে ও আবাদপুকুর এলাকায় পল্লী বিদ্যুতের দুুইটি সব-স্টেশন। গ্রহকদের মাঝে বিদ্যুৎ সরবরাহের জন্য দুইটি সাব-স্টেশনে ১২টি ফিডারে বিভক্ত করা হয়েছে। আর এসব ফিডারের মাধ্যমে সকল গ্রহকদের মাঝে বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত কয়েকদিন থেকে উপজেলায় পল্লী বিদ্যুতের লোডশেডিং বৃদ্ধি পেয়েছে। এদিকে প্রচন্ড তাপদাহ, ভেপসা গরম আবার সেই সাথে পল্লী বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং। ফলে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। এতে করে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন উপজেলার পল্লী বিদ্যুতের হাজার হাজার গ্রাহক। আর ব্যাহত হচ্ছে সেচ কার্যক্রম, চালকলে চাল উৎপাদন ও ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রম। এছাড়া কাজ শেষে বাড়িতে ফিরে শান্তি মত বিশ্রামও নিতে পাড়ছে না মানুষ। এ লোডশেডিংয়ে শিশু, বৃদ্ধ ও অসুস্থ্য ব্যক্তি এবং হাসপাতালে ভর্তিরত ব্যক্তিদের কষ্ট সবচেয়ে বেশি।

নাম প্রকাশে অনিচ্ছুক পল্লী বিদ্যুতের বেশ কয়েকজন গ্রাহক বলেন, সদরে অনেক সময় বিদ্যুৎ পাওয়া গেলেও গ্রামাঞ্চলে একবার বিদ্যুৎ চলে গেলে আসার কোন সময় থাকে না। এক-দেড় ঘন্টা পর আসলেও কিছু সময় পর আবার লোডশেডিং করা হচ্ছে। দিনের বেলা লোডশেডিং কম হলেও রাতে ঘন ঘন লোডশেডিং করা হয়। ফলে চড়ম ভোগান্তি পোহাতে হচ্ছে।

তারা আরও বলেন, লোডশেডিংয়ের কারণে ঠিকমত বিদ্যুৎ না পাওয়ায় সময় মত জমিতে পানি সেচও দিতে পারছেন না গভীর নলকূপ ও অগভীর নলকূপের অপারেটররা। ফলে ফলন নিয়ে দুচ্ছিন্তায় পড়েছেন কৃষকরা।

এ বিষয়ে জানতে চাইলে নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর রাণীনগর জোনাল অফিসের এজিএম এম. তাহসিন ইলিয়াস বলেন, চাহিদার তুলনায় বিদ্যুৎ কম পাওয়ায় লোডশেডিং হচ্ছে।

September 23, 2024
রাণীনগরে ঘন ঘন লোডশেডিং এ জনজীবন অতিষ্ঠ
বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীনগরে ঘন ঘন লোডশেডিং এ জনজীবন অতিষ্ঠ

আপডেট সময় : ০৫:৪০:২৬ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪