ঢাকা ০৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ

এক দফা দাবিতে রাজশাহীতে নার্সদের মিছিল শেষে মানববন্ধন

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০২:১৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪ ৩৩১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এক দফা দাবিতে রাজশাহীতে নার্সদের মিছিল শেষে মানববন্ধন

বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের বিতর্কিত মন্তব্যের জেরে এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধন করেছেন করেছে রাজশাহী নার্সিং কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ। বুধবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় রাজশাহী নার্সিং কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে কলেজটির শিক্ষক ও শিক্ষার্থীরা। পরে মিছিলটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এ সময় রামেক হাসপাতালে কর্মরত নার্সরাও অংশ গ্রহণ করেন।

এ সময় ‘দাবি মোদের একটাই, ‘নার্সিং প্রশাসনে নার্স চাই’, ‘আমাদের আন্দোলন যোগ্য নার্সদের পদায়ন’, ‘বিএনএমসি এর সকল পদে যোগ্য নার্সদের প্রদায়ন হবে’, নানা রকম স্লোগান দেন শিক্ষার্থীরা। এ সময় বক্তারা বলেন, আমরা আমাদের নার্সিং সেক্টরে কোন রকম নন-নার্সিং সেক্টরের লোক চাই না। আমরা এমন প্রশাসনের অধীনস্থ হয়ে কাজ করতে চাই না। আমাদের একটাই দাবি সেটা হলো যোগ্যতার ভিত্তিতে প্রশাসনিক পদে নার্সদের পদায়ন।

তারা আরও বলেন, ২০১৬ সাল থেকে আমাদের সাথে এই বৈষম্য করা হচ্ছে, যা কোন ভাবেই কাম্য নয়। আমাদের নার্সদের মধ্যেও অনেক উচ্চ শিক্ষিতরা রয়েছেন যারা প্রশাসনিক দায়িত্ব পালনে সক্ষম হবে। আমরা আর দাসত্ব চাই না। নার্সরা স্বাধীনভাবে কাজ করতে চায়। তাই প্রধান উপদেষ্টা ড. ইউনুসের কাছে আমাদের চাওয়া তিনি দ্রুত এই সমস্যার সমাধান করবেন। এছাড়া নার্সদের বিসিএস চালু করার দাবি জানান আন্দোলনকারী নার্সরা। সেই সাথে তাদের দাবি না মানা হলে পরবর্তীতে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা

September 18, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

এক দফা দাবিতে রাজশাহীতে নার্সদের মিছিল শেষে মানববন্ধন

আপডেট সময় : ০২:১৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪