ঢাকা ১১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরে পূর্ণভবা নদীতে নৌকা ডুবে কৃষকের মৃত্যু রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সরঞ্জাম সরবরাহে অনিয়মের অভিযোগ বাউয়েটে সাইবার নিরাপত্তা ও ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে সেমিনার অনুষ্ঠিত সাজেকের সমস্যা সমাধানে সম্মিলিতভাবে কাজ করতে হবে- এমপি ওয়াদুদ ভূঁইয়া নলডাঙ্গায় শ্যালো ইঞ্জিনচালিত পাটবোঝাই ভটভোটির চাপায় নারী নিহত, চালক আটক মান্দায় বিএনপি প্রার্থী নাজুর সমর্থনে আলোচনা সভা ও দোয়া মাহফিল রাণীশংকৈলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজছাত্রীর মৃত্যু নলডাঙ্গায় হলফনামার মাধ্যমে মেয়েকে ত্যাজ্য ঘোষণার দাবি বাবার নলডাঙ্গার হালতী বিলে ৭০টি চায়না রিং জাল ধ্বংস, শামুক অবমুক্ত পঞ্চগড়ে কমেছে গরম, তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৭ ডিগ্রি

বাগাতিপাড়ায় নিখোঁজের ৪২ ঘণ্টা পর কৃষকের মরদেহ উদ্ধার

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৮:২১:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪ ৪৮৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় নিখোঁজের ৪২ ঘণ্টা পর কৃষকের মরদেহ উদ্ধার

নাটোরের বাগাতিপাড়ায় বাজার থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়ার ৪২ ঘণ্টা পর মতলেব হোসেন (৬৭) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার পাঁকা ইউনিয়নের সালাইনগর এলাকার বড়াল নদীর তীর থেকে তার লাশ উদ্ধার করে পরিবারের লোকজন। মতলেব হোসেন উপজেলার সালাইনগর পূর্বপাড়া গ্রামের মৃত আতাহার প্রামানিকের ছেলে ছিলেন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, মতলেব গত বুধবার (২৮ আগস্ট) বিকেল ৩টার দিকে বাজার করার একটি ব্যাগ হাতে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে বড়াল নদী নৌকায় করে পার হয়ে পাশের জামনগর ইউনিয়নের বাঁশবাড়িয়া বাজারে যান। এরপর সন্ধ্যা আগে বাজার থেকে বাড়ি ফেরার পথে সালাইনগর জিয়ার ঘাট দিয়ে নৌকায় নদী পার হওয়ার পর নিখোঁজ হন। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খুঁজেও তার সন্ধান পাননি। পরে শুক্রবার সকাল ৯ টার দিকে ওই ঘাটের অদূরে নদীর তীরে ঝোপের মধ্যে লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে স্বজনরা লাশ উদ্ধার করে বাড়িতে নেয়। এর আগে মতলেবের পরিবারের পক্ষ থেকে বৃহস্পতিবার রাতে তার নিখোঁজের বিষয়ে বাগাতিপাড়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়। পরিবারের ধারনা, প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সেখানে মতলেব হোসেনের মৃত্যু হয়ে থাকতে পারে। খবর পেয়ে সঙ্গীয় ফোর্স ও পুলিশ অফিসার নিয়ে ঘটনাস্থলে যান বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নান্নু খান।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নান্নু খান জানান, খবর পেয়ে তারা এসে কৃষক মতলেবের লাশের প্রাথমিক সুরাৎহাল প্রতিবেদন তৈরি করেন। সুরাৎহালে তার শরীরে কোনো প্রকার আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। ওসি আরও জানান, এব্যাপারে কারও কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়। এবিষয়ে থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।

August 30, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় নিখোঁজের ৪২ ঘণ্টা পর কৃষকের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৮:২১:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪