ঢাকা ০৬:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে বাবার জানাজায় প্যারোলে অংশ নিলেন সাবেক ছাত্রলীগ সভাপতি জেমস জাতীয় পুরস্কারপ্রাপ্ত আদনান আজাদ ও হাসমত আলীকে সংবর্ধনা পঞ্চগড়ে ১৫০ শয্যার হাসপাতাল চালু করতে দলমত-ধর্মবর্ণ নির্বিশেষে সহযোগিতা চান প্রতিমন্ত্রী মান্দায় মাদকবিরোধী অভিযানে যুবকের ৩ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড মোহনপুরে আধুনিক প্রযুক্তিতে মসলা চাষে কৃষকদের উৎসাহিত করতে মাঠ দিবস বাঘায় গোয়ালঘর থেকে আগুন, নিঃস্ব তিন পরিবার রাজশাহীতে কলেজছাত্রীকে যৌ/ন হয়রানির অভিযোগ, কি‍-শোর গ্যাং/য়ে/র ৩ সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শব্দদূষণ উদ্বেগজনক হারে বৃদ্ধি, রেইলগেট ও লক্ষীপুর মোড়ে শব্দমাত্রা ১০০ ডেসিবেলের বেশি ঝিনাইগাতীতে বিয়ের বাড়িতে হামলা-ভাঙচুর ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, সংবাদ সম্মেলনে নারীর দাবি বাগাতিপাড়ায় ভয়াবহ আগুনে ৬ দোকান পুড়ে ছাই, ক্ষতি ১০-১২ লাখ টাকা

নলডাঙ্গার মাধনগর থেকে বুটেড ঈগল উদ্ধার

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৩:৩৪:৫১ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪ ১১৩২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নলডাঙ্গার মাধনগর থেকে বুটেড ঈগল উদ্ধার

নাটোরের নলডাঙ্গার মাধনগর এলাকা থেকে একটি বুটেড ঈগল উদ্ধার করে বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ)এর সবুজ বাংলা সদস্যরা। বুধবার (১৪ আগস্ট) দুপুরে ঈগলটিকে উদ্ধার করা হয়। পরে রাজশাহীর বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের প্রতিনিধির নিকট বুটেড ঈগলটি হস্তান্তর করা হয়।

এলাকাবাসী সুত্রে জানা যায়, বুধবার দুপুরে উপজেলার মাধনগর সাব-পোষ্ট অফিস এলাকায় অসুস্থ অবস্থায় ঈগলটিকে দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে বিবিসিএফ এর সদস্য সংগঠন সবুজ বাংলার সদস্যরা গিয়ে ঈগলটিকে উদ্ধার করে। তারা অসুস্থ ঈগলটিকে উপজেলা প্রাণী সম্পদ দপ্তরে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।

বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ)এর কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও সবুজ বাংলার সাধারন সম্পাদক ফজলে রাব্বী বলেন, বন্যপ্রানী সংরক্ষনে দেশব্যাপী কাজ করছে বিবিসিএফ। সারাদেশে বন্যপ্রানী সংরক্ষণ বিবিসিএফ এর ২০ হাজারের অধিক স্বেচ্ছাসেবীরা কাজ করে। এই বুটেড ঈগলটি আমরা অসুস্থ অবস্থায় উদ্ধার করি। অসুস্থ ঈগলটিকে উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। পরে রাজশাহীর বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের প্রতিনিধির নিকট বুটেড ঈগলটি হস্তান্তর করা হয়। বিরল এই ঈগলটিকে দেখতে অনেকেই ভির করেন। ঈগলটি হস্তান্তরের সময় রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের জুনিয়র ওয়াইন্ডলাইফ স্কাউট সোহেল রানা, বিবিসিএফ এর প্রচার সম্পাদক ফজলে রাব্বী, আনসার কমান্ডার মুক্তার হোসেনসহ প্রমূখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নলডাঙ্গার মাধনগর থেকে বুটেড ঈগল উদ্ধার

আপডেট সময় : ০৩:৩৪:৫১ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪