ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক, গুজবে কান না দেওয়ার আহ্বান রাজশাহীতে অনুমোদনহীন বিদেশি চকলেট-লজেন্স বিক্রি, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা বাগাতিপাড়ায় হত্যা-ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড মহাসড়কে দুর্ঘটনা ও যানজট নিরসনে পবা হাইওয়ে থানা-সওজের যৌথ অভিযান সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাউয়েটে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদ্বোধন বাগাতিপাড়ায় অসহায় শাহাদাতের পরিবারের পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা বাগাতিপাড়ায় টিভির প্লাগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু লালপুরে ৩৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা ঠাকুরগাঁওয়ে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন পঞ্চগড় হাসপাতালের বেডে শি/শুকে ধ/র্ষ/ণচেষ্টার অভিযোগ, চিকিৎসাধীন রোগীকে গ্রেপ্তার

গুরুদাসপুরে পিকআপের ধাক্কায় অটোভ্যানের যাত্রী নিহত, চালক ও নারীসহ আহত-৩!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৬:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪ ২৫১ বার পড়া হয়েছে

সংগৃহীত

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গুরুদাসপুরে পিকআপের ধাক্কায় অটোভ্যানের যাত্রী নিহত, চালক ও নারীসহ আহত-৩!

বিশেষ প্রতিনিধি, নাটোরঃ
নাটোরের গুরুদাসপুরে পিকআপ গাড়ির ধাক্কায় ব্যাটারিচালিত অটোভ্যানের এক যাত্রী নিহত এবং চালক ও নারীসহ তিনজন আহত হয়েছে। বুধবার (২৭ মার্চ) সকাল ১১ টার দিকে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ঘোষপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত অটোভ্যানের যাত্রী উপজেলার ধারাবারিষা ইউনিয়নের দাদুয়া গ্রামের মৃত পেয়ার মন্ডলের ৫৮ বছরের ছেলে আয়চান মন্ডল।

আহতরা হলেন, ওই একই ইউনিয়নের চলনালী গ্রামের মৃত ইসার স্ত্রী ৬৫ বছরের পরী বেগম, খাকড়াদহ পুর্বপাড়া গ্রামের জসিমের ছেলে ৪৫ বছর বয়সী অটোভ্যান চালক আব্দুর রহিম ও পার্শ্ববতী বড়াইগ্রাম উপজেলার কচুগাড়ি গ্রামের জইমুদ্দিনের ২৫ বছরের যুবক ছেলে মোঃ লালন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার সকাল ১১টার দিকে তিনজন যাত্রী নিয়ে একটি ব্যাটারী চালিত অটোভ্যান উপজেলার নয়াবাজার থেকে গুরুদাসপুরের দিকে যাচ্ছিলো। একই সময় মাছ বিক্রি করে সিরাজগঞ্জ থেকে চট্র মেট্র-ন ১১-৭১৯০ নম্বরের একটি পিকআপ নয়াবাজার রোড হয়ে গুরুদাসপুরে ফেরার পথে ঘোষপাড়া এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে অটোভ্যানের পিছনে ধাক্কা দেয়। এ সময় ভ্যান চালকসহ চারজন যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ধারাবারিষা ইউনিয়নের দাদুয়া গ্রামের আয়চান মন্ডলের মৃত্য হয়।

গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ শারমিন জাহান লুনা বলেন, কমপ্লেক্সে আসার পুর্বেই আয়চানের মৃত্যু হয়েছে। বাকী তিন জনের আবস্থা গুরুত্বর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে প্রেরণ করা হয়েছে।

এব্যাপারে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) উজ্জ্বল হোসেন বলেন, দুর্ঘটনা কবলিত পিকআপটি জব্দ করা হয়েছে। পিকআপ চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গুরুদাসপুরে পিকআপের ধাক্কায় অটোভ্যানের যাত্রী নিহত, চালক ও নারীসহ আহত-৩!

আপডেট সময় : ১০:৫৬:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪