ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গায় হ/ত্যাচেষ্টার অভিযোগে দুই যুবক গ্রেপ্তার, চাপাতি উদ্ধার নলডাঙ্গায় হালতি বিলের অভয়াশ্রমে মাছ শিকার, ২৬ জনকে জরিমানা শাজাহানপুরে মুড়ি কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা, ধ্বংস ১০০ কেজি শিল্প লবণ রাআইকন ২০২৬-এর এইচটিএ প্রদর্শনীতে চ্যাম্পিয়ন বাউয়েটের টিম রেজিলিক্স পুঠিয়ায় হরিচাঁদ মিঠাই ভান্ডারের পঞ্চম শাখার উদ্বোধন ঝিনাইগাতীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪০ পরিবার পেল ঢেউটিন রাণীনগরে গণছিনতাই: দুইজন গ্রেপ্তার, হাসুয়া-মোবাইল-টাকা উদ্ধার রাণীনগরে ‘ভুয়া কাজী’ আখ্যা দিয়ে সংবাদ সম্মেলন, পাল্টা দাবি মোজাফ্ফরের নাটোরে ট্রাক-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সং:/র্ষে অ্যাম্বুলেন্স চালক নিহত শ্রীবরদীতে নি/খোঁজ যুবকের ম/রদেহ পুকুরে, সঙ্গী যুবক আটক

জবি শিক্ষার্থী অবন্তিকার আত্মহত্যায় প্ররোচনাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪ ২৪৮ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জবি শিক্ষার্থী অবন্তিকার আত্মহত্যায় প্ররোচনাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন!

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদকঃ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের শিক্ষার্থী অবন্তিকার আত্মহত্যার প্ররোচনাকারীদের বিচারের দাবিতে রাজশাহীতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২০ মার্চ দুপুরে রাজশাহীর নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে মহিলা পরিষদের জেলা শাখা এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ মহিলা পরিষদের রাজশাহী জেলা শাখার সভাপতি কল্পনা রায়, সাধারণ সম্পাদক অঞ্জনা সরকার, নারীনেত্রী শিখা রায়, অনুসূয়া সরকার, সেলিনা বানু, নুরুন্নাহার বেগম, নুরুন্নাহার পারভীন, দীপ মান্নান প্রমুখ।

সমাবেশে জেলা মহিলা পরিষদের সভাপতি কল্পনা রায় বলেন, আমরা যৌন নীপিড়ন ও হয়রানি মুক্ত শিক্ষাঙ্গন চাই। অবন্তিকাকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে, এটাকে হত্যাকাণ্ড বলা হয়। এমন কাঠামোগত হত্যাকাণ্ড প্রতিনিয়তই ঘটছে। এভাবেই যদি চলতে থাকে তাহলে দেশ মেধা শূন্য হয়ে যাবে।
এ সময় বক্তারা অবন্তিকার মৃত্যুর ঘটনায় প্ররোচনাকারী ওই বিভাগের ছাত্র রায়হান সিদ্দিকী আম্মান ও সহকারী প্রক্টর দীন ইসলামের কঠোর শাস্তি দাবি জানান।
উল্লেখ্য, গত ১৫ মার্চ রাতে ফেসবুকে ‘এটা সুইসাইড না এটা মার্ডার। টেকনিক্যালি মার্ডার।’ স্ট্যাটাস দিয়ে কুমিল্লার ঠাকুরপাড়ায় নিজ বাড়িতে ফ্যানের সাথে গলায় ফাঁস দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী অবন্তিকা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জবি শিক্ষার্থী অবন্তিকার আত্মহত্যায় প্ররোচনাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন!

আপডেট সময় : ০৪:৪৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪