ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতীতে বেলায়েত আলী মডেল হাই স্কুলের নতুন ভবন উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে জাসদের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাজশাহী শিক্ষা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৫.০৬ শতাংশ, ৩৯ কলেজে কেউ পাস করেনি বাগাতিপাড়ায় তিন শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি, এগিয়ে স্যাপার কলেজ দেবীগঞ্জে এক নারীকে স্ত্রী দাবি দুই পুরুষের, থানায় অভিযোগ কোনো নেতাকর্মীর ব্যক্তিগত অপকর্মের দায় বিএনপি নেবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শিশুসহ ৬ জনের মৃত্যু, আহত ৫ মান্দায় ৯ উপস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক নেই, জনবলসংকটে ব্যাহত সেবা পঞ্চগড় থেকে নতুন ট্রেন চালুর পরিকল্পনা, জানালেন রেলওয়ের মহাপরিচালক বাগাতিপাড়ায় গ্যাস লাইটার নিয়ে খেলতে গিয়ে ৬ বছরের শিশু দগ্ধ

বাগাতিপাড়ায় বাউয়েটে আন্ত: হল বিতর্ক প্রতিযোগিতায় বড়াল হল বিজয়ী!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৮:১৭ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪ ৩০৩ বার পড়া হয়েছে

বাউয়েট নিউজ

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় বাউয়েটে আন্ত: হল বিতর্ক প্রতিযোগিতায় বড়াল হল বিজয়ী!

কাদিরাবাদ সেনানিবাস (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি বাউয়েট এ আন্ত: হল বিতর্ক প্রতিযোগিতা ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ মার্চ) বাউয়েট ডিবেটিং সোসাইটি এর উদ্যোগে বাউয়েট এর স্কাইলাইট হলে এই বিতর্ক প্রতিযোগিতা ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। বিতর্কের বিষয় ছিল, “ক্যাম্পাসের স্বাধীনতাই শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়ক”। এর পক্ষে অবস্থান করে বনলতা হল ও বিষয়টির বিপক্ষে অবস্থান করে বড়াল হল-১ দল। সম্মানিত বিচারকমন্ডলীগণের রায় এবং তথ্য-উপাত্ত ও যুক্তি-তর্ক উপস্থাপন এর মাধ্যমে বড়াল হল-১ দল বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে এবং রানার্স আপ হয় বনলতা হল।

উক্ত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাউয়েট এর মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো: শাহীনুর আলম, এসপিপি, পিইঞ্জ। প্রধান অতিথি তার বক্তব্য বলেন, “বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষাব্যবস্থার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমগুলো বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা অনেকগুন বাড়িয়ে দেয়। বাউয়েট ডিবেটিং সোসাইটি তার বর্তমান ও প্রতিষ্ঠাকালীন সভাপতি প্রফেসর ড. মো: শহীদুল ইসলাম সাহেবের হাত ধরে জাতীয় পর্যায়ে ও ঘরোয়া বিতর্কে সবসময় ভালো করছে। আমি ব্যক্তিগত ভাবে সবসময় বাউয়েট শিক্ষার্থীদের বিতর্কে সফলতার খবর শোনার জন্য উদগ্রীব হয়ে থাকি। এছাড়া তিনি তার বক্তব্যে আন্ত: হল বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করার জন্য বাউয়েট ডিবেটিং সোসাইটি কে ধন্যবাদ জ্ঞাপন করেন।”

অনুষ্ঠানের শুরুতেই বাউয়েট ডিবেটিং সোসাইটির সম্মানিত সভাপতি ও আইন অনুষদের ডিন এবং আইন ও বিচার বিভাগের প্রধান প্রফেসর ড. মো: শহিদুল ইসলাম বাউয়েট ডিবেটিং সোসাইটি ও এর কাজ সম্পর্কে সাম্যক আলোচনা পূর্বক, বিতর্কের বিষয় ও নিয়ম-কানুন সম্পর্কে প্রতিযোগীদেরকে অবহিত করেন। তিনি বলেন, “বিতর্ক হোক সত্যের, বিতর্ক হোক মুক্তির” এই স্লোগানকে সামনে রেখে গত ২০১৬ সালে বাউয়েট ডিবেটিং সোসাইটি যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকেই আমরা বিতর্কে বিভিন্ন সাফল্য অর্জন করেছি। আমি আজকের আয়োজনের সাফল্য কামনা করছি।

উক্ত বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন, নাটোর জেলা ও দায়রা জজ আদালতের মাননীয় যুগ্ম জেলা ও দায়রা জজ, মো: সামসুল আল-আমিন। তিনি বলেন, বিতর্ক একটি সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যম। বাউয়েট এ এমন সুস্থ সংস্কৃতি চর্চার ব্যাবস্থা আছে জেনে ভালো লাগছে। এছাড়া বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন, ড. তাসমিনা খন্দকার, রসায়ন বিভাগ এবং মো: মাসুদার রহমান, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, বাউয়েট।

ইংরেজি বিভাগের শিক্ষার্থী রিথি মারজিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিভিন্ন অনুষদের ডিনগণ, বিভাগীয় প্রধানগণ, বড়াল ও বনলতা হলসহ বিভিন্ন হলের প্রভোস্টগণ, সম্মানিত শিক্ষকমন্ডলী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বাউয়েট এর সকল বিভাগের সকল শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি বিজয়ী ও রানার্স আপ দলের হাতে ক্রেস্ট তুলে দেন এবং সম্মানিত বিচারকমন্ডলীদের হাতে সম্মাননা স্বারক তুলে দেন এবং ফটো সেশনে অংশগ্রহণ করেন।

March 11, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় বাউয়েটে আন্ত: হল বিতর্ক প্রতিযোগিতায় বড়াল হল বিজয়ী!

আপডেট সময় : ০৫:৩৮:১৭ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪