দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী আসাদের গণসংযোগ!
- আপডেট সময় : ০৬:০৬:০৮ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩ ২৩৭ বার পড়া হয়েছে

দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী আসাদের গণসংযোগ!
এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী আসাদের গণসংযোগ! রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ পবা উপজেলার বড় গাছি ইউনিয়নে গণসংযোগ করেছেন।
শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে বড়গাছি ইউনিয়নের শিয়ালবের মোরে সাধারণ মানুষ ও ব্যবসায়ী (দোকানে) গণসংযোগ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ফারুক হোসেন ডাবলু, রাজশাহী জেলা আওয়ামী লীগের যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক মোস্তাক আহমেদ, বড় গাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক রহমান মাসুম, নওহাটা পৌর আওয়ামী লীগ নেতা বাবলুর রহমান, মুন্ডুমালা পৌরসভার মেয়র সাইদুর রহমান, নওহাটা পৌর ছাত্রলীগের সভাপতি তানভীর ও সাধারণ সম্পাদক রোমেলসহ নওহাটা পৌর ও বড় গাছি ইউনিয়ন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এবং সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।






















