ঢাকা ১১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে ড্রামের ভেতর নারীর মরদেহ, পরিচয় শনাক্ত করল পিবিআই বাগাতিপাড়ায় উপজেলা পরিষদ চত্বরের মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি রাজশাহীতে প্রধানমন্ত্রীর বাস নিয়ে ফেসবুকে ‘স্নাইপার’ মন্তব্যকারী যুবক আটক অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলো বাগাতিপাড়ায় এক ঘণ্টায় শেয়ালের কামড়ে নারীসহ ১১ জন আহত মাত্র ৫০০ টাকায় ঠাকুরগাঁও থেকে তেঁতুলিয়া ভ্রমণ, ইএসডিওর ‘ডে ট্রিপ’ চালু বাইপাস সড়ক নেই পঞ্চগড় শহরে, যানজটে চরম দুর্ভোগ লালপুরে বাড়ির পেছন থেকে গাঁজাগাছ উদ্ধার, বাড়ির মালিক আটক রাণীনগরে নারীকে উ’ত্ত্যক্তের প্রতিবাদ, মন্দির কমিটির সহ-সভাপতিসহ ছু/রিকাঘাতে আহত ২ রাজশাহীতে লিচুবাগান থেকে ১০৩টি তাজা ককটেল উদ্ধার

সাপাহারে পুনর্ভবা নদীভাঙ্গনে হুমকীর মুখে ৫শ পরিবার!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩ ৩০২ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাপাহারে পুনর্ভবা নদীভাঙ্গনে হুমকীর মুখে ৫শ পরিবার!

আলমগীর হোসেন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
সাপাহারে পুনর্ভবা নদীভাঙ্গনে হুমকীর মুখে ৫শ পরিবার! নওগাঁর সীমান্তবর্তী পাতাড়ী ইউনিয়নের উপর দিয়ে প্রবাহমান পুনর্ভবা নদীতে ভাঙ্গনের সৃষ্টি হওয়ায় নদীর কিনারে বসবাসকারী বলদিয়াঘাট গ্রামের প্রায় ৫শ পরিবার এখন হুমকীর মধ্যে রয়েছে বলে ৫নং পতাড়ী ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানিয়েছেন।

ইউপি চেয়ারম্যান ও এলাকাবাসীর দেয়া তথ্য মতে সরেজমিনে সোমবারে পুনর্ভবা নদী এলাকায় গিয়ে দেখা যায় বলদিয়াঘাটের ব্রীজের উত্তর দিকে নদীর পশ্চীম পাড়ে ভাঙ্গনের সৃষ্টি হয় এবং প্রায় ৫০০মিটার এলাকা ভেঙ্গে নদী গর্ভে বিলিন হয়ে গেছে। বর্তমানে ওই ৫০০মিটার এলাকাজুড়ে বসবাসকারী ৪/৫শ পরিবার তাদের পরিবার পরিজনদের নিয়ে দারুন হতাশাগ্রস্থ অবস্থায় বসবাস করতে দেখা গেছে। ভাঙ্গন বাসার দ্বার প্রান্তে উপনিত হওয়া পরিবারের সদস্য আ: হাকিম জানান নদীর পানি কমতে শুরু করায় হঠাৎ করে নদীভাঙ্গন শুরু হয় প্রায় শত বছর ধরে নদী পাড়ে আমার পূর্ব পুরুষ সহ আমরা বসবাস করে আসলেও অতীতে এধরণের ভাঙ্গন আমরা দেখিনি। হঠাৎ করে এবারে নদীভাঙ্গন শুরু হওয়ায় আমরাচরম বিপাকে পড়েছি। ভাঙ্গনের তীব্রতা এত বেশী যে আর এক দফা ভাঙ্গন শুরু হলেই পুনর্ভবা নদী পাড়ে বসবাসকারী বলদিয়াঘাট গ্রামের প্রায় ৪/৫শ বসতবাড়ী নদী গর্ভে বিলিন হয়ে যাবে।

নদী পাড়ে বসবাসকারী মোখলেছুর রহমান, ইয়ামীন আলী ও পাতাড়ী ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান যে বলদিয়া ঘাট ব্রীজের উত্তর পার্শের নদীর পশ্চিম পাড়ে প্রায় সাড়ে চারশ থেকে পাঁচশ মিটার এলাকা ভাঙ্গনের ফলে প্রায় ৫শতাধিক পরিবার এখন হুমকীর মুখে। তবে আমরা বলদিয়াঘাট ব্রীজের দক্ষিন দিকের ভাঙ্গন ঠেকাতে নওগাঁ পানি উন্নয়ন বোর্ডে আবেদন করলে ওই ভাঙ্গন রোধে নদী থেকে বালু উত্তোলন করে ডাম্পিং ও স্লিপিং এর জন্য পানি উন্নয় বোর্ড থেকে প্রাং ৩হাজার জিও ব্যাগ বরাদ্দ পেয়েছি। অচিরেই সে এলাকায় ভাঙ্গন রোধে কার্যক্রম শুরু করা হবে। কিন্তু হঠাৎ করে ব্রীজের উত্তর দিকে নদী ভাঙ্গন শুরু হওয়ায় সকলেই এখন চরম আতংকের মধ্যে রয়েছে। তবে ভাঙ্গন রোধে ইতো মধ্যেই চেয়ারম্যান সাহেব বলদিয়াঘাট এলাকাবাসীদের সাথে নিয়ে সরকার বাহাদুরের পানি সম্পদ মন্ত্রনালয়ে আবেদন পত্র দাখিল করেছেন। বর্তমানে উক্ত ইউপি চেয়াম্যান ও গ্রামবাসী জরুরী ভিত্তিতে বলদিয়াঘাট এলাকায় পুনর্ভবা নদী ভাঙ্গন রোধে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু দৃষ্টি কামনা করেছে।

September 12, 2023

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাপাহারে পুনর্ভবা নদীভাঙ্গনে হুমকীর মুখে ৫শ পরিবার!

আপডেট সময় : ০২:১৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩