ঢাকা ১১:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৫ শ্রীবরদীতে ড্রামের ভেতর নারীর মরদেহ, পরিচয় শনাক্ত করল পিবিআই বাগাতিপাড়ায় উপজেলা পরিষদ চত্বরের মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি রাজশাহীতে প্রধানমন্ত্রীর বাস নিয়ে ফেসবুকে ‘স্নাইপার’ মন্তব্যকারী যুবক আটক অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলো বাগাতিপাড়ায় এক ঘণ্টায় শেয়ালের কামড়ে নারীসহ ১১ জন আহত মাত্র ৫০০ টাকায় ঠাকুরগাঁও থেকে তেঁতুলিয়া ভ্রমণ, ইএসডিওর ‘ডে ট্রিপ’ চালু বাইপাস সড়ক নেই পঞ্চগড় শহরে, যানজটে চরম দুর্ভোগ লালপুরে বাড়ির পেছন থেকে গাঁজাগাছ উদ্ধার, বাড়ির মালিক আটক রাণীনগরে নারীকে উ’ত্ত্যক্তের প্রতিবাদ, মন্দির কমিটির সহ-সভাপতিসহ ছু/রিকাঘাতে আহত ২

শাহজাদপুর পৌরসভার পক্ষ থেকে নবীন ৬ বিসিএস ক্যাডারকে সংবর্ধনা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩ ৪০১ বার পড়া হয়েছে

৪১তম বিসিএস এ চুড়ান্ত সুপারিশ প্রাপ্ত ছয় জনকে সংবর্ধনা প্রদান

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শাহজাদপুর পৌরসভার পক্ষ থেকে নবীন ৬ বিসিএস ক্যাডারকে সংবর্ধনা!

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
শাহজাদপুর পৌরসভার পক্ষ থেকে নবীন ৬ বিসিএস ক্যাডারকে সংবর্ধনা! ৪১তম বিসিএস এ চুড়ান্ত সুপারিশ প্রাপ্ত ছয় জনকে সংবর্ধনা প্রদান করেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভা। বৃহস্পতিবার (১৭ই আগস্ট) বেলা ১১ টায় শাহজাদপুর পৌরসভা কার্যালয়ে ৪১তম বিসিএস এ চূড়ান্তভাবে সুপারিশ পাওয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা এ ছয় নবীণ ক্যাডারকে এই সংবর্ধনা প্রদান করা হয়।

সুপারিশ প্রাপ্তরা পৌরসভা কার্যালয়ে পৌঁছলে তাদেরকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। পরে প্রত্যেককে ফুলেল তোড়া দিয়ে শুভেচ্ছা জানান শাহজাদপুর পৌরসভার মেয়র মনির আক্তার খান তরু লোদী। সংবর্ধিত ছয় জন হলেন- পাঠানপাড়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে ডাক্তার তানভীর ইসলাম সাগর, তিনি প্রশাসন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছেন। ইসলামপুর (রামবাড়ি) গ্রামের আব্দুল হাইয়ের মেয়ে উম্মে সালমা খানুন (সুস্মিতা), তিনি প্রশাসন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছেন। কান্দাপাড়া গ্রামের মনির হোসেনের মেয়ে ডাক্তার মুরশিদা আক্তার, তিনি স্বাস্থ্য ক্যাডারের সুপারিশ প্রাপ্ত হয়েছেন। ডাকবাংলা পাড়া গ্রামের হাবিবুর রহমান ও জান্নাতুল ফেরদৌসী লাভলীর ছেলে তৌফিক বিন হাবিব তিনি শিক্ষা ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছেন। পাড়কোলা গ্রামের কাউসার আলীর ছেলে মোঃ রফিকুল ইসলাম, তিনি আনসার ক্যাডারের সুপারিশ প্রাপ্ত হয়েছেন। রুপপুর গ্রামের সাবেতুর রহমান ফটিকের ছেলে শামসুর রহমান জয় তিনি মৎস্য ক্যাডারের সুপারিশ প্রাপ্ত হয়েছেন।

এ সময় অন্যের মাঝে আরো উপস্থিত ছিলেন শাহজাদপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. হারুন অর রশিদ, কনজারভেন্সী ইন্সপেক্টর মোঃ রাজু আহমেদ, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর বৃন্দ, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ও উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য রাজীব শেখ প্রমূখ।

এ সময় শাহজাদপুর পৌরসভার মেয়র মনির আক্তার খান তরু লোদী বলেন আজ যে ৬ জন বিসিএস এ সুপারিশ প্রাপ্ত হয়েছেন, তাদের জন্য আমরা শাহজাদপুরবাসী গর্বিত। শাহজাদপুর পৌরসভার পক্ষ থেকে তাদেরকে সংবর্ধিত করতে পেরে আমরা আনন্দিত। আশা করব তারা নিজেদের অবস্থান থেকে দেশের জনগণের কল্যাণ ও শাহজাদপুরের উন্নয়নে কাজ করে যাবেন। সংবর্ধিত ৬জন ক্যাডার তাদেরকে সংবর্ধনা প্রদান করায় পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, তারা সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে বাংলাদেশের জনগণের কল্যাণে নিরলস ভাবে কাজ করে যাবেন এবং শাহজাদপুরের উন্নয়নে সাধ্যমত ভূমিকা রাখার চেষ্টা করবেন।

August 17, 2023

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শাহজাদপুর পৌরসভার পক্ষ থেকে নবীন ৬ বিসিএস ক্যাডারকে সংবর্ধনা!

আপডেট সময় : ০২:৩৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩