লোকসংগীতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইতি আক্তারকে রাণীশংকৈল সংবর্ধনা!
- আপডেট সময় : ০৪:৪৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩ ২০৮ বার পড়া হয়েছে

লোকসংগীতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইতি আক্তারকে রাণীশংকৈল সংবর্ধনা!
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
লোকসংগীতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইতি আক্তারকে রাণীশংকৈল সংবর্ধনা! জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এ অংশগ্রহণ করে লোকসঙ্গীতে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় ইতি আক্তারকে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (২৮ জুলাই) সন্ধ্যা ৭টায় রাণীশংকৈল সংগীত বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় চত্বরে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইতি আক্তার উপজেলার পৌর শহরের ১নং ওয়ার্ডের নজরুল ইসলামের মেয়ে ও রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী এবং রাণীশংকৈল সংগীত বিদ্যালয়ের ছাত্রী।
সংগীত বিদ্যালয়ের সভাপতি সাবেক সংসদ অধ্যাপক ইয়াসিন আলীর সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক প্রশান্ত বসাক এর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সেলিনা জাহান লিটা, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, সংগীত বিদ্যালয়ের সাধারণ সম্পাদক সুকুমার মোদক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, আঃলীগ নেতা সরোয়ার হোসেন বিপ্লব, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, কবি ও লেখক আনোয়ারুল ইসলাম, প্রধান শিক্ষক আবু সাহানসা ইকবাল, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, ইতি আক্তার বৃহত্তর দিনাজপুর জেলার গর্ব, আমাদের রাণীশংকৈল ও ঠাকুরগাঁও এর গর্ব। বক্তব্য শেষে ইতি আখতার কে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।




















