ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরে পূর্ণভবা নদীতে নৌকা ডুবে কৃষকের মৃত্যু রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সরঞ্জাম সরবরাহে অনিয়মের অভিযোগ বাউয়েটে সাইবার নিরাপত্তা ও ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে সেমিনার অনুষ্ঠিত সাজেকের সমস্যা সমাধানে সম্মিলিতভাবে কাজ করতে হবে- এমপি ওয়াদুদ ভূঁইয়া নলডাঙ্গায় শ্যালো ইঞ্জিনচালিত পাটবোঝাই ভটভোটির চাপায় নারী নিহত, চালক আটক মান্দায় বিএনপি প্রার্থী নাজুর সমর্থনে আলোচনা সভা ও দোয়া মাহফিল রাণীশংকৈলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজছাত্রীর মৃত্যু নলডাঙ্গায় হলফনামার মাধ্যমে মেয়েকে ত্যাজ্য ঘোষণার দাবি বাবার নলডাঙ্গার হালতী বিলে ৭০টি চায়না রিং জাল ধ্বংস, শামুক অবমুক্ত পঞ্চগড়ে কমেছে গরম, তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৭ ডিগ্রি

রাসিক নির্বাচন: প্রতীক পেয়ে প্রচার-প্রচারণায় প্রার্থীরা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৪:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩ ২৪৫ বার পড়া হয়েছে

প্রতীক বরাদ্দের পরেই প্রার্থীদের প্রচারণা শুরু

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাসিক নির্বাচন: প্রতীক পেয়ে প্রচার-প্রচারণায় প্রার্থীরা!

এম এম মামুন, রাজশাহী অফিস:
রাসিক নির্বাচন: প্রতীক পেয়ে প্রচার-প্রচারণায় প্রার্থীরা! আগামী ২১ জুন রাজশাহী সিটি কপোরেশন (রাসিক) নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। প্রতীক পেয়ে বিকেল থেকে প্রার্থীরা নির্বাচনী মাঠে প্রচার প্রচারণা শুরু করেছেন। এর আগে শুক্রবার (২ জুন) সকাল থেকে প্রতীক বরাদ্দ শুরু হয়। চার মেয়র ১১২ সাধারণ কাউন্সিলর ও ৪৬ সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করা হয়।

রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, প্রার্থীদের প্রতীক বরাদ্দের পরেই তারা প্রচারণা শুরু করতে পারবে। শুক্রবার সকাল থেকে ১৬২ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ শুরু হয়। তাঁদের মধ্যে চার মেয়র প্রার্থী পেয়েছেন তাঁদের দলীয় প্রতীক। এর মধ্যে সাবেক মেয়র ও আওয়ামী লীগের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন পেয়েছেন দলীয় নৌকা প্রতীক, জাতীয় পার্টির সাইফুল ইসলাম স্বপন পেয়েছেন লাঙ্গল, ইসলামী আন্দোলনের মুরশিদ আলম ফারকী পেয়েছেন হাতপাখা আর জাকের পার্টির লতিফ আনোয়ার পেয়েছেন গোলাপ ফুল।

কাউন্সিলরদের মধ্যে নির্বাচন কমিশন থেকে বেধে দেওয়া প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। মেয়র পদে নৌকা প্রতীক গ্রহণের পর মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ নির্বাচনমুখী একটি দল। নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগের বিকাশ ও বাংলাদেশের স্বাধীনতা অর্জন। নির্বাচন আসলেই আওয়ামী লীগের নেতাকর্মীরা অত্যন্ত আনন্দিত ও খুঁশি হয়, সারাদেশের মানুষকে নিয়ে একটি আনন্দ ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। আজকে নির্বাচনে প্রতীক নিলাম, এটার মাধ্যমে আগামী কয়েকদিনের মধ্যে আমাদের নেতাকর্মী, সমর্থক ও ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হবে। আমি খুবই আশাবাদী এই নির্বাচনে আমরা জয়লাভ করবো ইন্শাল্লাহ। তিনি আরো বলেন, সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর প্রার্থী ও সমর্থকরাও ভোটাদের নিয়ে আসেন। আমি মনে করি এই নির্বাচনে ৬৫ থেকে ৭০ শতাংশ ভোট কাস্ট হতে পারে।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, সহ-সভাপতি ডা. তবিবুর রহমান শেখ, সহ-সভাপতি নাইমুল হুদা রানা, যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু ও মোস্তাক হোসেন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসলাম সরকার, মেয়র প্রার্থী জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটনের জ্যৈষ্ঠ কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা।

প্রতীক বরাদ্দের পর দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নগরীর সিএন্ডবি মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক রাসিক মেয়র ও আসন্ন ২১ জুন রাসিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর জাতির পিতা বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা সহ মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

এছাড়া কাদিরগঞ্জে পিতা জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামান ও মাতা মরহুমা জাহানারা জামানের সমাধীতে পুষ্পস্তবক অর্পণ করেন আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। পুষ্পার্ঘ্য অর্পণ শেষে দোয়া ও মোনাজাত করা হয়।
এদিকে প্রতীক পাওয়ার পরে দুপুর দুইটার পর থেকেই প্রার্থীরা মাঠে নেমেছেন প্রচার প্রচারণায়।

June 2, 2023

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাসিক নির্বাচন: প্রতীক পেয়ে প্রচার-প্রচারণায় প্রার্থীরা!

আপডেট সময় : ১১:১৪:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩