ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Channel A News-এ সংবাদ প্রকাশের পর ফাতেমার পাশে প্রধানমন্ত্রী, পেলেন ৫ লাখ টাকার অনুদান গুরুদাসপুরে দুই শিশুর মরদেহের সুরতহাল করতে গিয়ে পুলিশের ওপর হামলা, মামলা চীনে ডাক্তারি পড়ার স্বপ্নে নতুন আশার আলো, ফাতেমা পেলেন ৫ লাখ টাকার অনুদান সাপাহারে মাদক সেবনের অপরাধে ৪ জনের কারাদণ্ড পুঠিয়ায় অবৈধ সার মজুত, দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা আলুর ন্যায্য দাম ও হিমাগার ভাড়া কমানোর দাবিতে রাজশাহীতে মানববন্ধন চাটমোহরে তেল-জেলি দিয়ে নকল দুধ তৈরির অভিযোগ, কারাদণ্ডসহ জরিমানা বাগাতিপাড়ায় কিডনি রোগে আক্রান্ত হয়ে পুলিশ সদস্যের মৃত্যু যারা সরকার গঠন করতে পারেননি, তারা এখন সার ও বিদ্যুৎ নিয়ে ষড়যন্ত্র এবং মব সৃষ্টির চেষ্টা করছেন- ফরহাদ হোসেন আজাদ হালতি বিলে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

রাসিক নির্বাচন: সংরক্ষিত আসনে লড়ছেন তৃতীয় লিঙ্গের সাগরিকা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৬:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩ ১৯৯ বার পড়া হয়েছে

তৃতীয় লিঙ্গের সাগরিকা

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাসিক নির্বাচন: সংরক্ষিত আসনে লড়ছেন তৃতীয় লিঙ্গের সাগরিকা!

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
রাসিক নির্বাচন: সংরক্ষিত আসনে লড়ছেন তৃতীয় লিঙ্গের সাগরিকা! আগামী ২১ জুন রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে সংরক্ষিত নারী আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃতীয় লিঙ্গের সুলতানা আহমেদ সাগরিকা। শুক্রবার (২জুন) সকালে ১০ টা থেকে রাসিক নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। রাজশাহী আঞ্চলিক নির্বাচন অফিসের কর্মকর্তারা মেয়র, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলার ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়।

রাজশাহী সিটি কপোরেশনের ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ড সংরক্ষিত আসনে একমাত্র তৃতীয় লিঙ্গের প্রার্থী সুলতানা আহমেদ সাগরিকা আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ওই আসনের তিনজন প্রার্থীই আনারস প্রতীক চেয়েছিলেন। অবশেষে লাটারির মাধ্যমে সাগরিকার তার পছন্দের প্রতীক আনারস পেয়ে যান।

প্রতীক বরাদ্দর পর সুলতানা আহমেদ সাগরিকা বলেন, আমার পছন্দের প্রতীক আনারস পেয়ে আমি খুবই খুশি যা বলে বোঝানোর মত আমার ভাষা জানা নেই। আমি এখন থেকে নির্বাচনী মাঠে পুরোদমে প্রচার প্রচারণা চালিয়ে যাবো। তিনি আরো বলেন, ‘সমাজের সব বাধা পেরিয়ে জনগণের সেবা করতে চাই। তৃতীয় লিঙ্গের মানুষও যে সবার মতো মানুষকে ভালোবাসতে পারে এবং জনগণের সেবা করতে পারে, তা দেখিয়ে দিতে চাই। আমরাও জনগণের সেবা করতে জানি। এই সুযোগটা করে দেওয়ার জন্য ওয়ার্ডবাসীর কাছে দোয়া ও ভোট প্রার্থনা করছি।’

সাগরিকা বলেন, ‘তৃতীয় লিঙ্গের মানুষ হওয়ায় নবম শ্রেণিতে ওঠার পর আর স্কুলে টিকতে পারিনি। সহ পাঠীদের টিপ্পনীতে স্কুল ছাড়তে হয়। শুধু তাই নয়, সমাজের ও পারিপার্শ্বিক মানুষের লাগাতার অত্যাচার ও চাপে এক সময় মা-বাবা এবং বাড়ি ছেড়ে সংগ্রামী জীবন বেছে নিতে হয়। আমার রয়েছে নানা তিক্ততা ও অভিজ্ঞতা।’

সিটি নির্বাচনে ভোটের মাঠে বড় চ্যালেঞ্জ রয়েছে উল্লেখ করে সাগরিকা বলেন, ‘ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বীরা নানান কথা ছড়াচ্ছেন। তারা বলছেন, হিজড়া জন প্রতিনিধি হলে অত্যাচার বেড়ে যাবে। হিজড়াদের সম্পর্কে আগে যে ধারণা ছিল, তা সামনে আনার চেষ্টা করছেন তারা। তবে জনগণ আমাদের ভালোবাসতে শিখে গেছে। অনেক জায়গায় আমাদের সম্প্রদায়ের জনপ্রতিনিধিরা ভালো কাজ করছেন। সব বাধা অতিক্রম করে আমিও মানুষের জন্য ভালো কাজ করতে চাই।’

ওই সংরক্ষিত আসনে সাগরিগার ছাড়াও আরও দুই নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হচ্ছেন, উম্মে সালমা বুলবুলি (মোবাইল প্রতীক), নুর জাহান পারভীন (বই) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাসিক নির্বাচন: সংরক্ষিত আসনে লড়ছেন তৃতীয় লিঙ্গের সাগরিকা!

আপডেট সময় : ১০:৫৬:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩