নাটোরে ৮ বছরের এক শিশুকে ধর্ষণ করে বিজু!
- আপডেট সময় : ০৮:৩০:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ মে ২০২৩ ৩০৩ বার পড়া হয়েছে

নাটোরে ৮ বছরের এক শিশুকে ধর্ষণ করে বিজু!
নাটোর প্রতিনিধিঃ
নাটোরে ৮ বছরের এক শিশুকে ধর্ষণ করে বিজু! নাটোর শহরের দত্তপাড়ায় আট বছরের এক কন্যা শিশুকে ধর্ষণ করেছে বিজু নামে এক যুবক। বুধবার (১০ মে) বিকেলে সদর উপজেলার দত্তপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ধর্ষক বিজু পলাতক রয়েছে। আর এ ঘটনায় শুক্রবার (১২ মে) সকালে ওই শিশুর বাবা বাদি হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। অভিযুক্ত বিজু সদর উপজেলার দত্তপাড়া গ্রামের আলামিন হোসেনের ছেলে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছিম আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার বিকেলে দত্তপাড়া গ্রামের বিজু হোসেন প্রতিবেশীর ৮ বছর বয়ষী এক শিশুকন্যাকে ফুসলিয়ে নিজ বাড়ীতে নিয়ে যায়। বাড়িতে কেউ না থাকার সুযোগে শিশুটিকে ঘরে নিয়ে সে ধর্ষণ করতে থাকে। এসময় শিশুটির চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে গেলে বিজু দৌড়ে পালিয়ে যায়। ভুক্তভোগীর স্বজনরা ঘটনাটি প্রাম্য প্রধানদের জানালে প্রধানরা বিষয়টি আপোষ মিমাংসার চেষ্টা করে।
পরে বিষয়টি পুলিশ অবগত হলে আপোষ মিংমাসার সেই চেষ্টা ব্যর্থ হয়। এবিষয়ে ভুক্তভোগী শিশুর বাবা বাদি হয়ে বিজুকে একমাত্র আসামী করে থানায় একটি শিশু ধর্ষণ মামলা দায়ের করেন। শিশুটির ডাক্তারী পরিক্ষার জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অভিযুক্তকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে বলেও জানান ওসি নাসিম আহম্মেদ।























