ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ

স্বাধীনতা দিবসে কামাত কাজল দিঘী ইউপিতে ইফতার ও দোয়া মাহফিল!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৮:০১ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩ ৩০৪ বার পড়া হয়েছে

স্বাধীনতা দিবসে ইফতার ও দোয়া মাহফিল

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্বাধীনতা দিবসে কামাত কাজল দিঘী ইউপিতে ইফতার ও দোয়া মাহফিল!

উমর ফারুক, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
স্বাধীনতা দিবসে কামাত কাজল দিঘী ইউতে ইফতার ও দোয়া মাহফিল! পঞ্চগড় সদর উপজেলার ৪ নং কামাত কাজলদিঘি ইউনিয়ন পরিষদের উদ্যোগে ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ মার্চ) বিকেলে ৪নং কামাত কাজলদিঘি ইউনিয়ন পরিষদের হলরুমে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় ৪ নং কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: তোফায়েল প্রধানের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পঞ্চগড় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পঞ্চগড় সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক, ৪ নং কামাদ কাজল দিঘী ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম, ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা সন্তান, পরিষদের ইউপি সদস্যরা সহ ইউনিয়নের মসজিদের ইমাম গুলো উপস্থিত ছিলেন, এ সময় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম, তার বক্তব্যে শোষিতের অধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর আদর্শিক ও রাজনৈতিক অবদান তুলে ধরেন।

তার বক্তব্যে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়ন কর্মসূচির ফলে বাংলাদেশ কিভাবে আজ “উন্নয়ন বিস্ময়” হিসেবে বিশ্ব দরবারে পরিচিতি লাভ করেছে সে বিষয়ে আলোকপাত করেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ও নেতৃত্বের গুণাবলী ধারণ করে তার কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে আজ অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছেন। সব শেষে জাতির পিতা ও তার পরিবারের সদস্যদের জন্য, মুক্তিযুদ্ধের সকল শহিদ এবং বিশেষ করে বাংলাদেশের মানুষের জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। ইফতার ও দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তোফায়েল প্রধান।

March 26, 2023

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

স্বাধীনতা দিবসে কামাত কাজল দিঘী ইউপিতে ইফতার ও দোয়া মাহফিল!

আপডেট সময় : ০৭:১৮:০১ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩