ঢাকা ০৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ

বাংলাবান্ধায় বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩ ৪০৬ বার পড়া হয়েছে

বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার সমন্বয় সভা

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাবান্ধায় বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত!

উমর ফারুক, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ের বাংলাবান্ধায় বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার( ১৬ মার্চ ) সকাল দশটা থেকে দুপুর ২ টা পর্যন্ত পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) এর অধীনস্থ বাংলাবান্ধা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে (সীমান্ত পিলার ৭৩২/এমপি এর পার্শ্বে) বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে (বিজিবি ঠাকুরগাঁও এবং বিএসএফ শিলিগুড়ি সেক্টর) সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিজিবির পক্ষে নেতৃত্বে দেন পিবিজিএম, পিএসসি, সেক্টর কমান্ডার, কর্ণেল জিয়া সাদাত খান, সেক্টর সদর দপ্তর এবং প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবির, বিএসপির অধিনায়ক, লেঃ কর্ণেল আসাদুজ্জামান হাকিম, আরও উপস্থিত ছিলেন, পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মাহফুজুল হক, রংপুর রিজিয়ন পিএসসির, স্টাফ অফিসার, লেঃ কর্ণেল মোহাম্মদ সুরুজ মিয়া, রংপুর রিজিয়ন এমএস, স্টাফ অফিসার, লেঃ কর্ণেল মাসুদ হোসাইন আহমেদ, ঠাকুরগাঁও সেক্টর স্টাফ অফিসার, মেজর মোঃ নঈম রেজভী, ও অন্যান্য স্টাফ অফিসারসহ বিভিন্ন পদবীর ১২ জন উপস্থিত ছিলেন। অপরদিকে বিএসএফ বিএসএফ এর পক্ষে নেতৃত্বে দেন, কিষাণগঞ্জ সেক্টর, ডিআইজি, শ্রী নির্মান সিং আউজলা, শ্রী সুনিল কুমার, কমান্ড্যান্ট, বিএসএফ; শ্রী সি এস টমার, কমান্ড্যান্ট, ২১ ব্যাটালিয়ন বিএসএফ; শ্রী এস এস সিরোহী, কমান্ড্যান্ট, ১৭৬ ব্যাটালিয়ন বিএসএফ; শ্রী অরুন কুমার সিং, ১৫ ব্যাটালিয়ন বিএসএফ; শ্রী মনোজ কুমার সারমা, স্টাফ অফিসার, শিলিগুড়ি সেক্টর; শ্রী অমিত কুমার, স্টাফ অফিসার, শিলিগুড়ি সেক্টর; শ্রী পংকজ যাদব, স্টাফ অফিসার, শিলিগুড়ি সেক্টর ও অন্যান্য স্টাফ অফিসারসহ অন্যান্য পদবীর ১১ জন।

এই সমন্বয় সভায় দু’দেশের সীমান্তের বিভিন্ন সমস্যাদি নিয়ে অত্যন্ত ফলপ্রসু আলোচনা হয়। বিশেষ করে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা, নিয়মিত যোগাযোগ রক্ষা করা, সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনা, অবৈধভাবে সীমান্ত পারাপার ও শূন্যরেখা অতিক্রম এবং সর্বোপরি ভারত থেকে অবৈধভাবে মদ, গাঁজা ও বিভিন্ন নেশাজাতীয় ট্যাবলেট বাংলাদেশে প্রবেশ বন্ধ করার ব্যাপারে বিএসএফকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জোরালো আহবান করা হয়। এছাড়া ভারত-বাংলাদেশ সীমান্তের অমীমাংসিত বিষয়সমূহ দ্রুত সমাধান করা এবং উভয় দেশের সীমান্তে বসবাসকারী জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণের বিষয়েও আলোচনা করা হয়। সভায় সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তা এবং সীমান্তে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে উভয় প্রতিনিধিদলের প্রধান একসাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এছাড়াও উভয়পক্ষই আলাপ-আলোচনার মাধ্যমে উদ্ভুত যেকোন সমস্যা দ্রুততম সময়ের মধ্যে যথাযথ কর্তৃপক্ষ পর্যায়ে যোগাযোগ/পতাকা বৈঠকের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধানে একমত হন। উভয়পক্ষের জন্য গুরুত্বপূর্ণ সমন্বয় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও তথ্য আদান প্রদান এর মাধ্যমে বর্তমানের ন্যায় ভবিষ্যতেও সীমান্ত পরিস্থিতি সবদা স্বাভাবিক রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সমন্বয় সভাকে স্মরণীয় করে রাখার জন্য স্মারকচিহ্ন (Mementos) বিনিময়ের মাধ্যমে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সভাটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সমাপ্ত হয়।

March 16, 2023

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাংলাবান্ধায় বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত!

আপডেট সময় : ১২:১১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩