ঢাকা ০৩:২২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে উত্তাল রাজশাহী, রেল যোগাযোগ বন্ধ ঝিনাইগাতীর লুবনা গ্রীণ ইউনিভার্সিটিতে লেকচারার পঞ্চগড়ে ৩৩ বেকার যুবককে বিজিবির বৈদ্যুতিক ওয়্যারিং প্রশিক্ষণ আটোয়ারী সেটেলমেন্ট অফিসে দালালের দৌরাত্ম্যের অভিযোগ, হয়রানির শিকার জমির মালিকরা সংস্কারের অভাবে বেহাল রুহিয়ার গুরুত্বপূর্ণ সড়ক, ঝুঁকিতে কালভার্ট শেরপুর জেলা যুবদলের সভাপতি আতা, সম্পাদক শওকত ঝিনাইগাতীতে নিহত নারায়ন কোচের পরিবারকে দুধাল গাভী উপহার ভেড়ামারায় অপহরণের পর ধ/র্ষ/ণের অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন তরুণীর মৃ/ত্যু মোহনপুরে মাদকবিরোধী সচেতনতা সমাবেশ, র‌্যালি ও লিফলেট বিতরণ রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে ব্লাড কেয়ার ফাউন্ডেশনের মাসব্যাপী কর্মসূচি

পঞ্চগড়ে আহমদিয়া জলসায় সংঘর্ষ; দুই যুবকের মৃত্যু!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩ ৩৬০ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে দুই গ্রুপের সংঘর্ষ

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে আহমদিয়া জলসায় সংঘর্ষ; দুই যুবকের মৃত্যু!

উমর ফারুক, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ে আহমদিয়া জলসায় সংঘর্ষ; দুই যুবকের মৃত্যু! পঞ্চগড়ে আহমদিয়া জামাতের ‘সালানা জলসা’ বন্ধের দাবিতে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষে আরিফুর রহমান (২৮) ও জাহিদ হাসান (২৩) নামের দুইজন যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রায় ছয় ঘণ্টা ধরে ধাওয়া পাল্টা ধাওয়ায় পুলিশ, সাংবাদিকসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।

শুক্রবার (৩ ফেব্রুয়ারী) জুমার নামাজ শেষে বেলা দুইটার দিকে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে এই সংঘর্ষ শুরু হয়। পরে রাত পৌনে আটটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে শহরে থমথমে অবস্থা বিরাজ করছে।

পুলিশ ও র‍্যাবের পাশাপাশি বিজিবির সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছেন। এদিকে নিহত আরিফুর রহমান পঞ্চগড় পৌরসভার মসজিদপাড়া এলাকার বাসিন্দা। তার স্বজনেরা জানিয়েছেন, আরিফুর শহরের একটি ছাপাখানার ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। জুম্মার নামাজ পড়ে বাড়ি ফেরার সময় তিনি সংঘর্ষের মধ্যে পড়ে যান। তার মাথায় গুলি লেগেছিল। স্থানীয় লোকজন আরিফুরকে উদ্ধার করে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
অপর দিকে নিহত জাহিদ হাসান নাটোরের বনপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

এদিকে, সংঘর্ষ চলাকালে পঞ্চগড় শহরের পাশে আহম্মদনগর এলাকায় ১০টি বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে। পঞ্চগড় শহরের একটি বাজারের চারটি দোকানের মাল বের করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। বিক্ষুব্ধরা ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করতে দেননি। শুক্রবার পঞ্চগড়ের পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা এ ঘটনায় দুজন নিহত হওয়ার কথা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে আহমদিয়া জলসায় সংঘর্ষ; দুই যুবকের মৃত্যু!

আপডেট সময় : ০৭:১২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩