ঢাকা ০৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ

পঞ্চগড়ে দুটি উপজেলা থেকে দুটি মরদেহ উদ্ধার!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৩:৫১ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩ ২৪১ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে দুটি উপজেলা থেকে দুটি মরদেহ উদ্ধার!

উমর ফারুক, পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার নতুন বন্দর এলাকার খোকন সরকার (৩৩) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। একই সাথে তেতুলিয়া উপজেলার ভজনপুর এলাকার একটি চা বাগানের ড্রেন থেকে একজন অজ্ঞাত ব্যক্তির লাজ উদ্ধার করে তেতুলিয়া মডেল থানার পুলিশ।

বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে দুটি উপজেলা থেকে ওই মরদেহ দুটি উদ্ধার করা হয়।
দেবীগঞ্জ উপজেলার নিহত খোকন নতুন বন্দর এলাকার দুলাল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, সকাল ১০ টা’র দিকে হাতে কাঁচি দা নিয়ে ভুট্টা ক্ষেতে ঘাস কাটার কথা বলে বেরিয়ে যান খোকন সরকার। পরে আনুমানিক সকাল ১১ টা’র দিকে ঘটনাস্থলের পাশে প্রতিবেশী এক মহিলা রান্নার জন্য গাছের শুকনো পাতা কুড়িয়ে আনতে গেলে গলাকাটা লাশ দেখতে পেয়ে চিৎকার দেন। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন। লাশ উদ্ধারের কথা প্রতিবেশীদের কাছে শুনে খোকনের স্ত্রী রুমানা ঘটনাস্থলে গিয়ে খোকনের পরিচয় নিশ্চিত করেন।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন, পঞ্চগড়ের পুলিশ সুপার এস,এম সিরাজুল হুদা, অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস (ক্রাইম এন্ড অফ্স), সহকারী পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল) রুনা লায়লা, দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জামাল হোসেন সহ পুলিশ সদস্যরা।

ঘটনার তথ্য উদঘাটনে ঘটনাস্থলে সিআইডি পঞ্চগড়ের একটি টিম কাজ করছেন। এই বিষয়ে, পঞ্চগড়ের পুলিশ সুপার বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টির রহস্য উদঘাটনের জন্য পুলিশ ও সিআইডি কাজ করছে। প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হবে।

January 25, 2023

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পঞ্চগড়ে দুটি উপজেলা থেকে দুটি মরদেহ উদ্ধার!

আপডেট সময় : ০১:১৩:৫১ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩