ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বাধীনতা-সার্বভৌমত্ব সংকটে জিয়ার পরিবার বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে- সংসদের হুইপ দুলু গত ১৭ বছরে দুর্বিত্তায়নের রাজনীতি রাষ্ট্রের অবসান, সন্ত্রাসী অপরাধী চক্র নির্মূল হবে- স্বরাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জে ১ মাস পূর্বের লুডু খেলাকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘ’র্ষ, আহত ২০ রাজশাহীতে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় মা’নসিক ভা’রসাম্যহীন ব্যক্তির মৃ-ত্যু বাগাতিপাড়ায় ঈদ পুনর্মিলনী করেছে এসএসসি ২০০৩-০৪ ব্যাচ লালপুরে ডোবায় পড়ে দিনমজুরের মৃত্যু লালপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু বাগাতিপাড়ায় ঈদের ছুটিতে গ্রামে এসে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলেন একই পরিবারের তিন বিশেষজ্ঞ চিকিৎসক আক্কেলপুরে জমিজমা বিরোধে যুবককে ছু/রি/কা/ঘা/তে হ’ত্যা

পদার্থ বিজ্ঞান পরীক্ষার মধ্য দিয়ে এসএসসি পরীক্ষা শুরু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১ ৫৪১ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোর প্রতিনিধিঃ
পদার্থ বিজ্ঞান পরীক্ষার মধ্য দিয়ে নাটোরে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। এস এস সি ও সমমান পরীক্ষায় নাটোর জেলায় ৪৬টি কেন্দ্র থেকে মোট ২০ হাজার ৭৩৩ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করছে।
আজ রবিবার সকাল ১০ টা থেকে জেলার সকল পরীক্ষা কেন্দ্রে একযোগে এই পরীক্ষা শুরু হয়। পরীক্ষার প্রথম দিনে পদার্থ বিজ্ঞান পরীক্ষায় ২৯৮৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। ৫০ মার্কের দেড় ঘন্টা ব্যাপী এই পরীক্ষায় পরীক্ষার্থীরা বেশ উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়েই অংশ নেয়। পরীক্ষার্থীদের সাড়ে ৯ টার মধ্যেই পরীক্ষা কেন্দ্রে প্রবেশের নির্দেশ দেওয়া হয়েছে। যে কোন প্রকার বিশৃংখলা এড়াতে পরীক্ষা কেন্দ্রগুলোতে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলা শিক্ষা কর্মকর্তা আখতার জানান, পরীক্ষার্থীদের মধ্যে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে ১৫ হাজার ১৩৮ জন এস এস সি সাধারণ, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৪ হাজার ৩৮ জন ,এস এস সি ভোকেশনাল এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এক হাজার ৫৫৭ জন এস এস সি দাখিল পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।
জেলা প্রশাসক শামীম আহমেদ জানিয়েছেন, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজনে জেলা প্রশাসন সমন্বয় সভা করেছে। এ ব্যাপারে পরীক্ষার কেন্দ্র সচিবদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পদার্থ বিজ্ঞান পরীক্ষার মধ্য দিয়ে এসএসসি পরীক্ষা শুরু

আপডেট সময় : ১১:১১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১