ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত লালপুরে ‘ইমো হ্যাকার’ সাগর স্বস্ত্রীক গ্রেফতার, ইয়াবা-ট্যাপেন্টাডল উদ্ধার বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় অ’জ্ঞাত যুবকের মৃ’ত্যু লালপুরে মাদকবিরোধী অভিযানে আটক ৪, মোবাইল কোর্টে কারাদণ্ড লালপুরে গ্রাম পুলিশের গলায় ফাঁ/স দিয়ে আ/ত্মহ/ত্যা, অপমৃত্যু মামলা রুজু তায়কোয়ানডো ফেডারেশনে অনিয়মের অভিযোগ, স্বর্ণজয়ী লুবাবার ক্যারিয়ার হুমকিতে নাটোরে ফ্রেন্ডস ক্লাব রক্ষার দাবিতে মানববন্ধন লালপুরে আদিবাসী সংখ্যালঘু পরিবারের জমি দখলের অভিযোগ কর্মবিরতির পর কাজে ফিরলেন রামেকের ইন্টার্ন চিকিৎসকরা রাজশাহীতে তাপদাহে ঝরছে আম, ফেটে নষ্ট হচ্ছে লিচু

সাঁথিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পোশাক শ্রমিক নিহত!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৮:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২ ১৮৫ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাঁথিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পোশাক শ্রমিক নিহত!

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধিঃ
সাঁথিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পোশাক শ্রমিক নিহত! পাবনার সাঁথিয়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে গাজীপুর পোশাক কারখানার দুইজন শ্রমিক নিহত হয়েছেন। নিহত দুইজন সম্পর্কে দুলাভাই-শালিকা।

শনিবার (২২ অক্টোবর) সকাল ৭টার দিকে নগরবাড়ী-বগুড়া মহাসড়কের ভিটাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সুজানগর উপজেলার আমিনপুর থানার ভাটিকয়া গ্রামের ফরমান আলী (৩০) ও তার শ্যালিকা মাহবুবা ইয়াসমীন(২০)।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে মাধুপুর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইসহাক আলী বলেন, ফরমান আলী গাজীপুরের একটি পোশাক কারখানায় কাজ করতেন। তার শ্যালিকাও আরেক কারখানায় কাজ করতেন।

তারা শনিবার সকালে গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলযোগে গাজীপুরের উদ্দেশ্যে রওয়ানা দেন। পথে গাছে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে দুজনই ঘটনাস্থলেই মারা যান।

এসআই আরও বলেন, দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, পেছন থেকে কোনো গাড়ি ধাক্কা দেওয়ায় কিংবা মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। মরদেহ উদ্ধার করা হয়েছে।

ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাঁথিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পোশাক শ্রমিক নিহত!

আপডেট সময় : ০৮:৪৮:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২