ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ছাগল আইইবির নির্বাচনে দুই পদে জয়ী মান্দার ইঞ্জিনিয়ার আরফান আলী পিকে বাগাতিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগ নেতা বাবর মাস্টার আটক শেরপুরের সীমান্ত সড়কের অধিকাংশ সোলার বাতি চুরি, অন্ধকারে ঝুঁকিতে চলাচল পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন

সাপাহারে প্রকাশ্যে কৃষকের ৩২০টি আম গাছ কাটলো দুর্বৃত্তরা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২০:১৪ অপরাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২ ২৯২ বার পড়া হয়েছে

সাপাহারে কৃষকের ৩২০টি আম গাছ কাটার অভিযোগ

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাপাহারে প্রকাশ্যে কৃষকের ৩২০টি আম গাছ কাটলো দুর্বৃত্তরা!

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
সাপাহারে প্রকাশ্যে কৃষকের ৩২০টি আম গাছ কাটলো দুর্বৃত্তরা! নওগাঁর সাপাহারে বিবদমান সম্পত্তিতে এক কৃষকের রোপনকৃত প্রায় সাড়ে ৩২০টি আমের গাছ দিনের বেলায় প্রকাশ্যে কেটে ফেলেছে দুর্বৃত্তরা। শনিবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলার আলীনগর করঞ্জবাড়ী গ্রামের অদুরে করঞ্জবাড়ী মৌজার আরএস ৫৭নং খতিয়ানের ৪৯১ কাতে ৪৯৫ দাগ নং জমিতে গাছ কাটার ঘটনাটি ঘটেছে। রোপনকৃত আম গাছের মালিক আলীনগর করঞ্জবাড়ী গ্রামের মৃত আমির উদ্দীন এর ছেলে সাইদুর রহমান এর সাপাহার থানায় দাখিলকৃত লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপরোক্ত মৌজায় অবস্থিত তার দখলীয় জমিতে সে গতবছর হাইব্রিডজাতের আম গাছ রোপন করে গাছের পরিচর্জা করে আসছিল। ঘটনার দিন বিকেল বেলায় প্রকাশ্যে দিবালোকে একই গ্রামের মৃত লিয়াকত আলীর ৫ছেলে সারোয়ার (৪২) আতাউর (৪০) রফিকুল (৪৩) শফিকুল (৩৫) ও আনারুল (৩৮) হাতে লাটি শোডা ও দলবল সাথে নিয়ে গাছ লাগানো জমিটি তাদের দাবী করে জোরপূর্বক বাগানে প্রবেশ করে বাগানের লাগানো তাজা ৩২০টি আমগাছ (যার আনুমানিক মূল্য ৭০হাজার টাকা) কেটে ফেলে। ঘটনার পর বাগানের মালিক সাইদুর রহমান রবিবার (৯ অক্টোবর) সকালে থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। এবিষয়ে সাপাহার থানার ডিউটি অফিসার এস আই জেসমীন সুলতানার সাথে কথা হলে ইতোমধ্যে বাদীর অভিযোগ দাখিল হয়েছে বিকেলে ঘটনাস্থল পরিদর্শনের জন্য ফোর্স পাঠানো হবে এবং সঠিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন।

October 9, 2022

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাপাহারে প্রকাশ্যে কৃষকের ৩২০টি আম গাছ কাটলো দুর্বৃত্তরা!

আপডেট সময় : ০২:২০:১৪ অপরাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২