ঢাকা ০৮:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ছাগল আইইবির নির্বাচনে দুই পদে জয়ী মান্দার ইঞ্জিনিয়ার আরফান আলী পিকে বাগাতিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগ নেতা বাবর মাস্টার আটক শেরপুরের সীমান্ত সড়কের অধিকাংশ সোলার বাতি চুরি, অন্ধকারে ঝুঁকিতে চলাচল পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন

সাপাহারে দুই কিশোরকে অপহরণের অভিযোগে আটক-৫!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৯:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২ ৩৫৬ বার পড়া হয়েছে

নওগাঁর সাপাহারে ৫ অফরণকারীকে আটক করেছে পুলিশ

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাপাহারে দুই কিশোরকে অপহরণের অভিযোগে আটক-৫!

আলমগীর হোসেন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ
সাপাহারে দুই কিশোরকে অপহরণের অভিযোগে আটক-৫! নওগাঁর সাপাহার থেকে দুই কিশোরকে অপহরণ করে মুক্তিপন দাবী করেন অপহরণকারীরা। এঘটনায় অভিযোগ পাওয়ার পর অপহৃত দুই কিশোরকে উদ্ধার করাসহ ৫ জন অপহরণকারী কে নজিপুর থেকে আটক করেছে সাপাহার থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৫ অক্টোবর) বিকাল অনুমান সোয়া ৫ টার দিকে সাপাহার উপজেলা সদরের ওয়ালটন মোড় সংলগ্ন আদি ইসলামিয়া হোটেলের সামনে পাকা রাস্তার উপর হতে উপজেলার বৈকন্ঠপুর গ্রামের রমজান আলীর ছেলে মারুফ হোসেন (১৫) ও তার বন্ধু কলমুডাঙ্গা গ্রামের জাইবুর রহমানের ছেলে মোঃ মেহেদী হাসান (১৬) কে অজ্ঞাতনামা ৭/৮ জন অপহরণকারী একটি সাদা মাইক্রো যোগে তাদের চোখ বেঁধে অপহরণ করে নিয়ে যায়। পরে অপহৃত মারুফের পিতার কাছে এক লক্ষ টাকা মুক্তিপন দাবি করে অপহরণকারীরা। তার ছেলের জীবনের কথা চিন্তা করে দুইটি মোবাইলে ৫ হাজার করে ১০ হাজার দেয় রমজান আলী।

এবিষয়ে সাপাহার থানায় অভিযোগ করেন মারুফের পিতা রমজান আলী। অভিযোগ পাওয়ার পর পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক ও অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ গাজিউর রহমান পিপিএম দের দিক নির্দেশনায় সাপাহার থানার পুলিশ টিম অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তি সহায়তায় বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাত দেড়টার দিকে নজিপুর সরদারপাড়া মোড়ে একটি ভাড়াটিয়া বাসা হতে দুই কিশোর কে উদ্ধার সহ ৫ অপহরণকারী কে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন পত্নীতলা উপজেলার হরিরামপুর কলেজ পাড়ার নওশাদ আলীর ছেলে মামুনুর রশিদ মামুন (৩০), নজিপুর পলি পাড়ার মেসবাউল হকের ছেলে আব্দুস সোবাহান খোকন (২৪), নজিপুর মাদ্রাসা পাড়ার আব্দুল কাদেরের ছেলে মাহমুদ হাসান সোহাগ (২৭), নওগাঁ সদর উপজেলার বক্তারপুরের মোরশেদ আলমের ছেলে নাহিদ হোসেন (২০), দিঘা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মোহাম্মদ তরিকুল ইসলাম (২৯)।

সাপাহার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

October 6, 2022

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাপাহারে দুই কিশোরকে অপহরণের অভিযোগে আটক-৫!

আপডেট সময় : ০৭:৩৯:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২