রাণীনগরে কিটনাশক দোকান মালিককে জরিমানা!
- আপডেট সময় : ০২:১৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২ ২৫২ বার পড়া হয়েছে

রাণীনগরে কিটনাশক দোকান মালিককে জরিমানা!
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে কিটনাশক ঔষধের দোকানে অভিযান চালিয়ে দোকান মালিককে ৪০হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার কুজাইল বাজারে যৌথভাবে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা নওগাঁ জেলা শাখা (এনএসআই) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা।
নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন বলেন, এনএসআই নওগাঁ জেলা শাখার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কুজাইল বাজারে সরদার ট্রেডার্স কিটনাশক দোকানে যৌথভাবে অভিযান পরিচালনা করা হয়। এসময় দোকানে বেশ কিছু মেয়াদ উর্ত্তীণ কিটনাশক ওষুধ পাওয়া যায়। এছাড়া দোকানের পরিবেশ মানসম্মত না হওয়াসহ বিভিন্ন অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী দোকান মালিক জালাল সরদার (৩২) কে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।জালাল সরদার উপজেলার কাশিমপুর গ্রামের মাহামুদ সরদারের ছেলে। এসময় থানা পুলিশ ও ইউনিয়ন কৃষি উপ-সহকারী উপস্থিত ছিলেন।






















