সাপাহারে মাদক দ্রব্যসহ মাদক ব্যবসায়ী আটক!
- আপডেট সময় : ০৪:২৯:১৭ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২ ২২৪ বার পড়া হয়েছে

সাপাহারে মাদক দ্রব্যসহ মাদক ব্যবসায়ী আটক!
আলমগীর হোসেন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ
সাপাহারে মাদক দ্রব্যসহ মাদক ব্যবসায়ী আটক! নওগাঁর সাপাহারে বিপুল পরিমাণ মাদক দ্রব্যসহ সিরাজুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত সিরাজুল ইসলাম (৪০) উপজেলার কলমুডাঙ্গা (হাড়িপাল) গ্রামের ইসলাম আলীর ছেলে। সোমবার (২৬ সেপ্টেম্বর) ভোরে উপজেলার কলমুডাঙ্গা এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, সোমবার ভোর সাড়ে ৫ টায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) বিনয় কুমারের নির্দেশনায়, সাপাহার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমানে নের্তৃত্বে উপজেলার কলমুডাঙ্গা (হাড়িপাল) গ্রামে মাদক বিরোধী এক বিশেষ অভিযান চালায় পুলিশ। এসময় ওই গ্রামের মাদ্রাসার সামনে থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৮ পিস ভারতীয় সিরাপ ও ১৬ টি ভারতীয় ক্রিমসহ মাদক ব্যবসায়ী সিরাজুল ইসলামকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করে এদিন বিকেলেই তাকে আদালতে প্রেরণ করা হয়।






















