বৃষ্টির পানিতে কালভার্টের সাথে রাস্তার সংযোগ বিচ্ছিন্ন!
- আপডেট সময় : ০৬:৫২:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২ ১৭৮ বার পড়া হয়েছে

বৃষ্টির পানিতে কালভার্টের সাথে রাস্তার সংযোগ বিচ্ছিন্ন!
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ
বৃষ্টির পানির স্রোতে ধসে যায় কালভার্টের সংযোগ সড়ক ধসে গিয়ে জনসাধারণ মানুষের চলাচল বন্ধ হয়ে গেছে। পাশের ফুল কপির ক্ষেত দিয়েই চলাচল করতে হয় পথচারীদের। কালভার্টটি ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ১নং ধর্মগড় ইউনিয়নের পশ্চিম বনগাও লক্ষ্মীরহাট রাস্তায়।
রবিবার (১৮ সেপ্টেম্বর) সরেজমিনে লক্ষ্মীরহাট এলাকায় দেখা যায় রাস্তার এমন চিত্র, সড়কটির মাটি ভেসে যাওয়ায় এখন কালভার্টের সাথে প্রায় ৫/৬ ফুট দূরত্বের সৃষ্টি হয়েছে।
বৃষ্টির পানিতে সড়কের মাটি ধসে গিয়ে তৈরি হয়েছে বড় গর্ত। ফলে সড়কের পাশ দিয়েই ফুল কপির ক্ষেত ঘেঁষে পথচারীদের চলাচল করতে হচ্ছে। আর এতেই প্রায় কৃষকের কয়েক শতক মাটির ফসল ক্ষতির দিকে। তবে ভারী কোনো গাড়ি চলাচল করতে পারছে না রাস্তা দিয়ে। এ ছাড়া কালভার্টটির বিভিন্ন অংশও ভেঙে যাওয়ার উপক্রম দেখা দিয়েছে। বেরিয়ে পড়েছে স্ল্যাবের ঢালাই করা রড খুলে যাচ্ছে ইটের ঢালায় করা সিমেন্ট। কালভার্টটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
ফসলের মালিক আব্দুল হামিদ বলেন, আমি কত কস্ট করে নিজেই মাটি ভরাট করি বাঁশ আর কঞ্চি দিয়ে ভেড়া দিচ্ছি।কয়েকবার মাটি দেওয়ার পর ও কাজ হয় না এতে আমার ফসল নিয়ে আমি অনেক চিন্তিত আছি আমার কপির ফুল করতে অনেক খরচ হয়েছে।ইতিমধ্যে কয়েক কাটা মাটির সফল ধসে গেছে পানির সাথে।এটি অতি দ্রুত ঠিক না হলে আমার অনেক লোকশান হয়ে যাবে।
স্থানীয় এক ভ্যান চালক বলেন, প্রায় মাস খানেক হলো বৃষ্টির পানিতে কালভার্টের সংযোগ রাস্তার সাথে আলাদা হয়ে গেছে। কালভার্টটিও নষ্ট হয়ে যাচ্ছে। এখনো কেউ উদ্যোগ নেয়নি রাস্তা ও কালভার্ট ঠিক করার আমরা খুব কস্ট করে গাড়ি পারছি অনেক ঝুকিপূর্ণ ভাবে।
স্থানীয়রা বলেন, একমাস পার হলেও এখনো ঠিক হয়নি কালর্ভাট। কিছু দিন পরেই শুরু হবে ধান কাটা কিন্তু রাস্তার যে অবস্থা তাতে আমারা চিন্তায় আছি মাথায় করে নিয়ে যেতে হবে নাকি ফসলগুলো।তাই দাবি কালভার্টের সংযোগ অতি দ্রুত যেন ঠিক করে দিয়ে আমাদের কস্ট লাঘব করে।
ধর্মগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম বলেন, ‘বিষয়টি গুরুত্বসহ দেখব। রাস্তাটি চলাচলের উপযোগী করা হবে।’
উপজেলা প্রকৌশলী কে এম সাব্বিরুল ইসলাম বলেন, ‘রাস্তা তো তাৎক্ষণিক সংস্কার করা যাবে না। তবে আমাদের লোকজন দিয়ে সড়কের ধসে যাওয়া মাটি পুনরায় ভরাট করে আপাতত চলাচলের ব্যবস্থা করা হবে।




















