বাগাতিপাড়ায় ৩ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা!
- আপডেট সময় : ০৬:৩১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২ ১৭৫ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় ৩ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা!
ফজলুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতাঃ
বাগাতিপাড়ায় ৩ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা। ভোক্তা অধিকার আইন- ২০০৯ এর বিভিন্ন ধারা লংঘনের অপরাধে নাটোরের বাগাতিপাড়ায় তিনটি প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীরের এর নেতৃত্বে পরিচালিত অভিযানে এই জরিমানা করা হয়।
জানা গেছে, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় প্রশাসনিক ব্যবস্থায় বাগাতিপাড়া উপজেলার সাইলকোনা এলাকায় অবস্থিত তারেক বিড়িকে বিশ হাজার টাকা, তমালতলা বাজারে আদর্শ ফার্মেসীকে তিন হাজার টাকা, একই বাজারে রাফিন ফার্মেসীকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীরের জানান, ফিজিসিয়ান স্যাম্পুল ঔষধ বিক্রি, মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি, দোকানে মূল্য তালিকা প্রদর্শন, মেয়াদ উত্তীর্ণ খাদ্য বিক্রয় না করা, ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ করা, অধিকমূল্যে পণ্য বিক্রয় না করার নির্দেশনা প্রদান করা হচ্ছে সাথে সাথে অপরাধীদের জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। এ অভিযানের সময় বাগাতিপাড়া মডেল থানার চৌকস টিম উপস্থিত ছিলেন।










